শাকিব পাবনায়, নায়িকা আমেরিকায়

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম

জোর কদমে চলছে শাকিব খানের নতুন চলচ্চিত্র ‘রাজকুমার’র শুটিং। আর এতে অংশ নিতে আমেরিকা থেকে উড়ে এসেছিলেন নায়িকা কোর্টনি কফি।

কদিন কাজ করে ফের ফিরে গেছেন নিজ দেশে। অন্যদিকে ছবির নায়ক শাকিব খান এখন ব্যস্ত শুটিংয়ে। আজ (১৮ ডিসেম্বর) পাবনায় শুরু হয়েছে এর দ্বিতীয় লটের কাজ। শুটিংয়ে অংশ নিয়েছেন ঢাকাই সিনেমার এ সুপারস্টার। কাজ চলবে টানা ৯ দিন।

শাকিব ও কোর্টনি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘রাজকুমার’র প্রযোজক আরশাদ আদনান বলেন, ‘পুরো পরিকল্পনা করে আমরা ছবি কাজটি এগিয়ে নিচ্ছি। কোর্টনি কফির বাংলাদেশ অংশের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। তার অংশের বেশির ভাগ কাজ হবে যুক্তরাষ্ট্রে। এরপর কাজ হবে ভারতে। এই ছবির পুরো ফাইটের শুটিং হবে রামোজি ফিল্ম সিটিতে। সেখানে একটি গানের কাজও হবে। আর তিনটি গানের শুটিং হবে আমেরিকায়।’

গেল ১২ ডিসেম্বর শাকিব খান ও মার্কিন নায়িকা কোর্টনি কফিকে নিয়ে ঢাকায় শুটিং শুরু করেন নির্মাতা হিমেল আশরাফ। শুটিং হয় তিনদিন। এরপর ১৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন নায়িকা।

জানা যায়, আগামী ২২ বা ২৩ জানুয়ারি ‘রাজকুমার’ টিম যাবে যুক্তরাষ্ট্রে। সেখানে শুটিং শেষ করে নায়িকাসহ ঢাকায় ফিরবেন তারা। তারপরের গন্তব্য হলো ভারত। ‘রাজকুমার’র শেষ অংশের কাজ হবে বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির বিরুদ্ধে চালানো অভিযানে ১ হাজার ৮৬০ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছেন।...
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা...
লোডিং...

এলাকার খবর