ঈদ বিশেষ—তারার হল স্মৃতি

সকালবেলা হলে ঢুকে ছিলাম, শেষ করেছিলাম রাতে: সাইমন 

বিনোদনের প্রধান মাধ্যম চলচ্চিত্র। ঈদ উৎসবে তাই সিনেমা হলের চৌকাঠে ভিড়টা জমে বেশি। দর্শকরা উপভোগ করেন প্রিয় তারকার কাজ। আর তারকারা? ঈদের দিনে তারাও কি ছবি দেখেন? বেশিরভাগই উত্তরটা এসেছে '‌হ্যাঁ'। তবে সাধারণ মানুষের মতো যাওয়া না হলেও তাদের অভিজ্ঞতা অন্যদের মতোই, আনন্দের, আবেগের। সেই গল্প জানা গেল সাইমন সাদিকের বয়ানে—

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৫:৪০ পিএম

তখন বয়সটা একদম কম। আমাদের কিশোরগঞ্জে চারটি সিনেমা হল ছিল—মানসী রংমহল, ইউনিভার্সাল ও  নীলভিউ টকিজ। নব্বই দশকে অনেক সিনেমা মুক্তি পেত। ভাবলাম সিনেমা দেখি। একেবারে মর্নিং শো থেকে শুরু হয়। একবার সিনেমা হলে ঢুকলাম। প্রথমটা দেখার পর মনে হলো, বাকি হলেও দেখি। চারটা হলেই চার শো দেখি। মাথা একদম ঘোরাচ্ছিল। ঘোরাচ্ছিল মানে একদম ঘোরাচ্ছিল।

‘ভন ভন’ করছিল। পরে ভাবলাম, আহা, সিনেমা দেখে পুরো ঈদের দিনটি শেষ করে দিলাম! সম্ভবত তখন সেভেন, এইটে পড়ি। আমার সঙ্গে দুই বন্ধু ছিল। তারাও সারাদিন-রাত ছবিগুলো দেখল। যতদূর মনে পড়ে মান্না ভাইয়ের দুটা ছবি দেখেছিলাম। 

বন্ধু-স্বজনদের সঙ্গে সাইমনের ঈদ আনন্দ। ছবি সাইমনের সৌজন্যে আসলে তখন দিনগুলোই ছিল এমন। শবে বরাত, কদরে রাত জাগার অনুমতি ছিল। বাইরেও থাকা যেত। ঈদের দিন তো কথাই নাই। তখন তো ফোনের যুগ ছিল না, অন্যকিছু ছিল না। বিশ্বাসটাই ছিল। তাই পরিবার থেকেও সমস্যায় পড়তে হয়নি। 

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর