আজ সারাদেশে মুক্তি পেয়েছে সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০’ তথা ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ সিনেমা। ওয়েব সিরিজকে তড়িঘড়ি করে মুক্তি দেওয়া এ ছবিটি হল পেয়েছে মাত্র ১৫টি।
একই দিনে দেশের ২৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বাপ্পি চৌধুরী অভিনীত ‘ডেঞ্জার জোন’। সায়েন্স ফিকশন ও ভৌতিক গল্পনির্ভর এ ছবিটি নির্মাণ করেছেন বেলাল সানী।
অর্ধযুগের বেশি সময় আগে শুরু হয়েছিল এ সিনেমার শুটিং। তখন একটি ফার্স্টলুক প্রকাশের পর ছবিটি আলোচনায় আসে! তার আরও দুই বছর পর ২০১৯ সালে শেষ হয় শুটিং! অবশেষে বেলাল সানি পরিচালিত সেই ‘ডেঞ্জার জোন’ ছবিটি আলোর মুখ দেখতে চলেছে! এতে বাপ্পির বিপরীতে আছেন চিত্রনায়িকা জোলি।
‘৮৪০’ সিনেমাটির জন্ম হয়েছে ২০০৭ সালের তুমুল আলোচিত পলিটিক্যাল স্যাটায়ার টিভি ধারাবাহিক ‘৪২০’-এর রেশ ধরে।
মুক্তিকে সামনে রেখে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে এর বিশেষ শো। যেখানে শিল্পী-কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াসহ আরও অনেকেই। আর বিশেষ অতিথি ছিলেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।
ফারুকীর ভাষ্য, ‘“ভাই, ৮৪০’র স্ক্রিপ্ট রাইটার হিসাবে আপনার ক্রেডিট নেওয়া উচিত হচ্ছে না।” আমি ভ্রু কুঁচকে বললাম, তাইলে কাকে ক্রেডিট দিব? সে ইউটিউব থেকে একটা গান প্লে করল, ‘আপা আপা আপা’। তারপর হাহাহা করে হাসতে থাকল।’’
‘৮৪০’ সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা ইন অ্যাসোসিয়েশন উইথ ইম্প্রেস টেলিফিল্ম। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মমসহ রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী। সংগীত পরিচালনায় আছেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ।


যে ঘটনায় গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন
