৭ মাস চুল কাটেননি সিয়াম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৬:১৮ পিএম

বিদায়ী বছরে মুক্তির তারিখ ঘোষণা করলেও নানা কারণে মুক্তি পায়নি সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’। এবার নতুন বছরে সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর একটি এটি। অবশ্য ২০২৪ সালের শেষ দিনেই নায়ক জানালেন, নতুন বছরেই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এমনকি তিনি এ-ও জানালেন যে, ‘জংলি’র চরিত্রটির জন্য ৭ মাস চুল কাটেননি তিনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে নায়ক বললেন, ‌‘‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এই বছর।’’

চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য প্রস্তুতিও ছিল বেশ চ্যালেঞ্জিং। সেই কথা জানিয়ে সিয়াম বলেন, ‘হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবুও প্রায় ৭ মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’

ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সিয়াম বলেন, ‘‘এই বছরের সবটুকু যার নামে করে দিয়েছি, সেই ‘জংলি’ নিয়ে আসছি আগামী বছর। আপনারা সিনেমা হলে আসবেন, আমাদের গোটা টিমের প্রচণ্ড ভালোবাসা ও কষ্টের ‘জংলি’ দেখবেন সিনেমা হলে বসে, এটাই আমার কামনা। ‘জংলি’ আসছে, আসছে দারুণ চমক নিয়েই, ২০২৫ সালে।’’

প্রসঙ্গত, গত ঈদুল আজহায় ‘জংলি’ মুক্তির কথা ছিল, কিন্তু শেষদিকে এসে তা আর মুক্তি পায়নি। এতে সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলী। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। পরিচালনা করেছেন এম রাহিম।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তাঁর সেই ৪৫ সেকেন্ডের ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।  ‘ব্যাচেলর পয়েন্ট’...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঠাকুরগাঁও–১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের...
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার জঙ্গল থেকে নতুন এক প্রজাতির বুনো বিড়ালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত নতুন এক গবেষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক ও পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। 
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৪৫ ভরির বেশি স্বর্ণালংকার জব্দ করেছে ডিজিএফআই, এনএসআই এবং কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। শুক্রবার সকালে সালাম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর