সন্তানকে নিয়ে বুবলীর পোস্ট, অপু বললেন ‘আদিখ্যেতা’!

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৪:৩৮ পিএম

কখনও শবনম বুবলীকে খোঁচা মারেন অপু বিশ্বাস, আবার বিভিন্ন সময় কৌশলে অপু বিশ্বাসকে ইঙ্গিত করে কথা বলেন বুবলী। কয়েক বছর ধরেই এভাবে চলছে। এর সঙ্গে যোগ হয়েছে সামাজিকমাধ্যমে পোস্টের মাধ্যমে পরোক্ষ ইঙ্গিত।

রোববার (৯ মার্চ) সন্ধ্যার পর অপু বিশ্বাসের দেওয়া একটি ফেসবুক পোস্ট নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এই পোস্টের মাধ্যমে ইঙ্গিতপূর্ণভাবে চিত্রনায়িকা বুবলীকে খোঁচা দিয়েছেন তিনি।

নেটিজেনদের মতে, শবনম বুবলী ফেসবুকে একটি রিল ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়, শাকিব-বুবলীর ছেলে শেহজাদ পেনসিল দিয়ে খাতায় মা-বাবার নাম লিখছে।

ভিডিওর ক্যাপশনে বুবলী লেখেন, ‘বাপজানের প্রথম হাতের লেখা। সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য।’ ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে অনেকেই প্রশংসা করেন।

বুবলীর এই পোস্টের কয়েক ঘণ্টা পর অপু বিশ্বাস ফেসবুকে লেখেন, ‘এক মা তাঁর মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।’

অপু বিশ্বাসের এমন পোস্টের পর তাঁর ভক্তদের কেউ কেউ এতে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন, আবার অনেকেই এটিকে ইঙ্গিতপূর্ণ বলেছেন।

নেটিজেনদের ভাষ্য, অপু বিশ্বাস তাঁর ফেসবুক পোস্টে দুজন মায়ের প্রসঙ্গ তুলেছেন—একজন মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যাটির মা, অন্যজন শেহজাদের মা (বুবলী)। ধর্ষণের শিকার শিশুটি এখনও লাইফ সাপোর্টে আছে, এ নিয়ে প্রতিবাদে সোচ্চার গোটা দেশ। এই পরিস্থিতিতে বুবলী ছেলের ভিডিও পোস্ট করায় অপু বিশ্বাস তা ‘আদিখ্যেতা’ বলে উল্লেখ করেছেন! 

গত রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল ‘পিনিক’ সিনেমার। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। তবে সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের মুক্তির তালিকা থেকে বাদ পড়ে। এবার...
মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘সর্দারবাড়ির খেলা’। আগামীকাল ৮ মে ঢাকাসহ দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাখাল সবুজ পরিচালিত এ সিনেমা। মৃত্তিকা ছবিঘরের ব্যানারে এটি প্রযোজনা...
ঈদুল ফিতরে মুক্তি পায় রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। ইন্ডাস্ট্রির চার নায়িকাকে নিয়ে নির্মিত এ সিনেমায় উঠে এসেছে নারীর সংগ্রাম, প্রতিবন্ধকতা ও টিকে থাকার লড়াই। মুক্তির পর দর্শকদের বেশ প্রশংসা...
গত রোজার ঈদে প্রেক্ষাগৃহে এসেছে চিত্রনায়িকা শবনম বুবলীর সিনেমা ‌‘প্রেসারকুকার’। আর আগামী মাসে আসছে তার নতুন সিনেমা ‘সর্দার বাড়ির...
তামিল সিনেদুনিয়ায় শোকের ছায়া। পরিচালক-অভিনেতা এস জে সূর্যর আসন্ন সিনেমা ‘কিলার’-এর শুটিং চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক টেকনিশিয়ান। আহত হয়েছেন আরও ৩ কর্মী। আকস্মিক এই ঘটনায় সিনেমাটির...
শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের রাংটিয়া রেঞ্জের নকশী এলাকায় চোরাকারবারি ও বালুখেকোদের হামলায় দুই বনকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। 
সামনে অর্থবছরের বাজেটে এডিপির প্রায় ১১ শতাংশ বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। সেই সঙ্গে ভর্তুকির চাহিদা থাকবে কমপক্ষে ৭০ হাজার কোটি টাকা।
গণহত্যার দায়ে জামায়াত ইসালামী ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল বুধবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর