পরীর মেহেদি হাতে ক্যানোলা, চোখ আটকে যাচ্ছে ‘এস’ অদ্যাক্ষরেও

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পিএম

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরী মণি অসুস্থ। ঈদের রাতে (৩১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে দেখা যায়, তার হাতে ক্যানোলা পরা অবস্থায় মেহেদির রঙে ‘এস’ অক্ষর আঁকা রয়েছে।

পরী মণি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ঈদ মোবারক পরী! নিশ্চয়ই জীবনের উত্তম সময়ের জন্যে ধৈর্য ধরাটা জরুরি। আল্লাহ ভরসা।’

এই পোস্টের পরপরই তা ভাইরাল হয়ে যায়। ভক্তদের চোখ আটকে গেছে ‘এস’ অক্ষরে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা-কল্পনা। অন্যদিকে জানা যায়, এই চিত্রনায়িকা কিছুটা অসুস্থ। ভর্তি হয়েছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে।

এদিকে ‘এস’ অক্ষর ঘিরে রহস্য বাড়ছেই। নেটিজেনদের বেশির ভাগই ধারণা করছেন, এই ‘এস’ আসলে তরুণ গায়ক শেখ সাদীর নামের প্রথম অক্ষর, যার সঙ্গে পরী মণির সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে। এর আগে একাধিকবার পরী ও শেখ সাদী তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে একে অপরের প্রতি বিশেষ অনুভূতির ইঙ্গিত দিয়েছেন। অন্তত পরীর এ পোস্টে একাধিকজন সাদীর প্রসঙ্গ টেনে এনেছেন।

তবে বিষয়টি নিয়ে খোলাসা করেননি নায়িকা। অন্যদিকে পরী মণির ডাকনাম স্মৃতি। তার প্রথম অক্ষরও ‘এস’।

জন্মদিনে শিউলি ফুলের বাগান চেয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। সেই ইচ্ছার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েওছিলেন। তাঁর আবদার পূরণ করতে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি। কে...
দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
টঙ্গীর উওরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাওসিফ সৌরির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সাড়ে ৪টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় বলে...
জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। 
জাপান সফরের অংশ হিসেবে জাপানের নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া ঘুরে দেখেন।
তবে একটা জায়গায় মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো। ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বকালের সেরা মৌসুমের স্বীকৃতি পেয়েছে তাঁর ২০০৮ সালের অর্জন। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ভোটে এই স্বীকৃতি পেয়েছেন পর্তুগিজ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর