‘ধিক তোমাকে, ধিক তোমার সার্টিফিকেট’—ক্ষোভে ফেটে পড়লেন মুক্তিযোদ্ধা সোহেল রানা

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৮:৩৩ পিএম

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা। এক সময়ের দুর্দান্ত ছাত্রনেতা, যিনি ১৯৭১ সালে সরাসরি অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। পরবর্তী সময়ে ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে শুরু করেন চলচ্চিত্রযাত্রা, যেটি বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধনির্ভর সিনেমা।

তবে এতসব গৌরবময় পরিচয় নিয়েও আজ হতাশ, বিরক্ত, ক্ষুব্ধ এই অভিনেতা। চিকিৎসা নিতে গিয়ে একজন সিনিয়র সিটিজেন ও মুক্তিযোদ্ধা হিসেবে কোনো ধরনের সুযোগ-সুবিধা না পেয়ে ক্ষোভ ঝাড়লেন নিজের ফেসবুক পোস্টে।

রোববার দুপুরে একাধিক ফেসবুক পোস্টে সোহেল রানা লেখেন, ‘‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রথম ছবি ‘ওরা ১১ জন’–এর প্রযোজক মাসুদ পারভেজ। ধিক তোমাকে, ধিক তোমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট এবং মুক্তিযোদ্ধা আইডেন্টিটি কার্ডকে।”

অন্য আরেকটি পোস্টে উঠে এসেছে আরও ব্যক্তিগত কষ্টের চিত্র, ‘দুজনের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছি কষ্ট করে টাকা জমা দেওয়ার জন্য। বসার জায়গা নেই। ২৫ জনের বসার জায়গা হলে, ১০০ জন রোগী দাঁড়িয়ে আছে। সিনিয়র সিটিজেন হিসেবে বা একজন মুক্তিযোদ্ধা হিসেবে জাতীয় পরিচয়পত্রের কোন সম্মান বা সুবিধা নেই। কেবিন ভাড়া যা ছিল, এক বছরে তা দ্বিগুণ হয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট বা আইডেন্টিটি কার্ড কোনো কাজে আসে না। কোনও অভিযোগ নয়, শুধু একটু দীর্ঘশ্বাস!’

উল্লেখ্য, ঢাকায় জন্ম নেওয়া এই অভিনেতার পৈতৃক নিবাস বরিশালে। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে তার আত্মপ্রকাশ ছিল সাহসিকতার প্রতীক—যেখানে প্রথম ছবিই ছিল মুক্তিযুদ্ধভিত্তিক। তবে পরবর্তী সময় নায়ক সোহেল রানার জনপ্রিয়তা এতটাই বিস্তৃত হয়ে পড়ে যে, অনেকেই ভুলে যান তাঁর সেই প্রযোজক পরিচয়।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
প্রতিবারের মতো এবারও ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে জমজমাট লড়াই হতে যাচ্ছে! বিগ বাজেটের একঝাঁক সিনেমা নিয়ে প্রস্তুত ঢালিউড। শেষ মুহূর্তের প্রচারণায় মেতেছেন তারকারা। কিন্তু দর্শক হিসেবে আপনার টিকিটের...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর