শাকিবের ‘প্রিন্স’-এ ইধিকার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৬:২২ পিএম

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবার হাজির হচ্ছেন নতুন সিনেমা ‘প্রিন্স’ নিয়ে। ছবিটিতে তার বিপরীতে নায়িকা হিসেবে তাসনিয়া ফারিণ চূড়ান্ত হয়েছেন। তবে কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, যাকে নিয়ে আগে নানা গুঞ্জন ছিল, শেষ পর্যন্ত এই প্রকল্প থেকে বাদ পড়তে পারেন।

সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই তাসনিয়া ফারিণের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হবে। তার সঙ্গে নির্মাতা ও প্রযোজনা সংস্থার সব ধরনের কথাবার্তা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে শোনা যাচ্ছিল প্রিন্স-এ ইধিকা পালও থাকছেন। কিন্তু সর্বশেষ তথ্যে জানা গেছে, তিনি আর সিনেমাটির অংশ নন, থাকছেন না অভিনেত্রী।

প্রিন্স পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস, প্রযোজক শিরিন সুলতানা। অ্যাকশনধর্মী এই সিনেমাটি আগামী ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে। এর শুটিং শুরু হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
শুধু লাতিন আমেরিকার দেশটিতেই নয়, প্রায় ১৭ হাজার কিলোমিটার দূরের বাংলাদেশেও মেসির শেষ ম্যাচ নিয়ে আগ্রহ কম নয় ভক্ত-সমর্থকদের। জাতীয় দলের জার্সিতে মেসি শেষবারের মতো খেলতে নামবেন পশ্চিম আফ্রিকার দেশ...
দেশের একমাত্র বিশেষায়িত সরকারি ক্যানসার হাসপাতালে দিন দিন বাড়ছে রোগী, পাল্লা দিয়ে বাড়ছে ভোগান্তিও। রেডিওথেরাপি বা কেমোথেরাপির জন্য রোগীদের অপেক্ষা করতে হয় দেড় বছর পর্যন্ত। অপারেশনের সিরিয়াল পেতে...
চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে রেহানা আক্তার লাকি (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ের...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়েটিং রুমের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর নাম-পরিচয় শনাক্ত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর