নতুন প্রেমে জোলি?

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ পিএম

হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই একা রয়েছেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তবে গুঞ্জন উঠেছে যে, ব্রিটিশ র‍্যাপার আকালার সঙ্গে প্রেমে মজেছেন তিনি। যদিও গত জানুয়ারিতে অভিনেত্রীর একটি ঘনিষ্ঠ সূত্র এটাকে শুধুই বন্ধুত্ব বলে দাবি করেছিল।

এদিকে, সম্প্রতি ইনস্টাগ্রামে আকালার ছবি প্রকাশ্যে আনা এবং নিউ ইয়র্কে সপ্তাহখানেকের ব্যবধানে দুইবার তাঁদেরকে একসঙ্গে দেখা যাওয়ার বিষয়গুলো নতুন করে প্রেমের গুঞ্জন উসকে দিয়েছে।

নিউ ইয়র্ক শহরে নিজস্ব ফ্যাশন প্ল্যাটফর্ম ‘অ্যাটেলিয়ার জোলি’র একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিলেন জোলি। সেখানেই উপস্থিত ছিলেন ৪০ বছর বয়সী আকালা। 

জোলি ও আকালা। ছবি: সংগৃহীত

সেই অনুষ্ঠানের বেশকিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ৪৯ বছর বয়সী জোলি, যেখানে তাঁদের স্পষ্টভাবেই দেখা গেছে। অভিনেত্রীকে দেখা যায় গ্রে স্যুট ও ব্ল্যাক বুটে। অন্যদিকে, আকালা ছিলেন কালো ক্রু নেক টি-শার্টে।

এর মাত্র দুই দিন আগে নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে জোলির ‘মারিয়া’ ছবির প্রিমিয়ার হয়। সেখানেও আকালাকে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, দুজনকে ইদানীং প্রায়ই বিভিন্ন পাবলিক প্লেসে একত্রে দেখা গেছে।

জোলি-আকালার প্রেমের গুঞ্জন বেশ জোরালো হয়েছিল গত আগস্টের ভেনিস চলচ্চিত্র উৎসব চলাকালে। ইতালিতে দুজনকে একসঙ্গে একই হোটেল থেকে বের হতে দেখা গিয়েছিল, যা ক্যামেরাবন্দী করেন পাপারাজ্জিরা।

অর্থাৎ, মাঝেমধ্যেই এই জুটিকে দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে। ফলে এবার ভক্তরা তাঁদের প্রেম নিয়ে বেশ কৌতূহলী। যদিও দুই তারকার কেউই এ বিষয়ে মুখ খুলেননি।

প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ডিসেম্বরেই নাকি তিনি বিয়ে করছেন—এমনটাই জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সূত্রের দাবি, কালিম্পংয়ে হবে মিমির বিয়ের...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে ১০৯৯ জনে পৌঁছাল। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন না করতে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, ডিজিটাল অপরাধ ঠেকাতেই সাইবার সুরক্ষা আইন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এক আলোচনায় এসব কথা বলেন তারা।
পুলিশের প্রিজন ভ্যান থেকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পিচ্চি রাজা পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে সিএসবির উপ-কমিশনার মহিউল ইসলামকে প্রধান করে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর