কে হচ্ছেন পরবর্তী জেমস বন্ড

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

ছয় বছর ধরে চলা জল্পনার অবসান হতে যাচ্ছে। নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে বিবিসি।

গত কয়েক মাসে বন্ড চরিত্রে অভিনয়ের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হেনরি ক্যাভিল, হ্যারিস ডিকিনসন, জ্যাকব এলর্ডি, জ্যাক লোডেন, জেমস নর্টন ও জ্যাক ও’কনেল। এ তালিকায় আরও ছিলেন ক্যালাম টার্নার ও অ্যারন টেলর-জনসন।

তবে সাম্প্রতিক সময়ে তালিকায় নতুন করে জায়গা করে নিয়েছেন মঞ্চ অভিনেতা টম ফ্রান্সিস এবং ‘গ্ল্যাডিয়েটর টু’ তারকা পল মেসকাল। বিবিসির উদ্ধৃত বিভিন্ন প্রতিবেদনে তাদের নামও উঠে এসেছে।

বর্তমানে পুরো জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রণ অ্যামাজন এমজিএম স্টুডিওসের হাতে। গত মে মাসে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছিল, নতুন বন্ড নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এরপর থেকে এ বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি।

বিনোদন সাংবাদিক ড্যানিয়েল রিচম্যান জানিয়েছেন, বন্ড নির্বাচনের প্রক্রিয়া এখন শেষ ধাপের দিকে এগিয়েছে। সাংবাদিক জেফ স্নাইডারের দাবি, শেষ পর্যন্ত যিনি বন্ড চরিত্রে নির্বাচিত হবেন, তিনি বর্তমান আলোচিত প্রার্থীদের তালিকায় নাও থাকতে পারেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বন্ডের অডিশন হতে পারে আগের ধারার মতোই। অতীতে অডিশনের জন্য ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’ সিনেমার একটি দৃশ্য ব্যবহার করা হয়েছে। ওই দৃশ্যের মাধ্যমে অভিনেতার পর্দায় উপস্থিতি, ব্যক্তিত্ব ও আকর্ষণীয় অভিনয়ক্ষমতা যাচাই করা হয়।

তবে এবার বন্ডকে ঘিরে বড় ঘোষণা আসতে পারে ভিন্নভাবে। অতীতের মতো সিনেমা বা সংবাদ সম্মেলনে নয়, অ্যামাজনের মালিকানাধীন প্রাইম ভিডিওতেই নতুন বন্ডের নাম ঘোষণা করা হতে পারে।

এরই মধ্যে আগামী ৫ অক্টোবর ‘গ্লোবাল জেমস বন্ড ডে’কে সম্ভাব্য ঘোষণার দিন হিসেবে ধরে নিয়েছেন ভক্তরা।

এদিকে নতুন বন্ড সিনেমার গল্প ও নির্মাণ নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। ‘পিকি ব্লাইন্ডার্স’ নির্মাতা স্টিভেন নাইট লিখছেন চিত্রনাট্য। আর সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’খ্যাত নির্মাতা ডেনিস ভিলনুভ।

ধারণা করা হচ্ছে, নতুন সিনেমাটি ২০২৮ সালে মুক্তি পেতে পারে। সেটি হলে জেমস বন্ড সিরিজের দুই কিস্তির মধ্যকার সবচেয়ে দীর্ঘ বিরতি তৈরি হবে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন সিনেমায় বন্ড চরিত্রটিকে তার এমআই৬ ক্যারিয়ারের শুরুর দিকের সময় থেকে নতুন করে উপস্থাপন করা হতে পারে। ফলে ড্যানিয়েল ক্রেগ অভিনীত ‘নো টাইম টু ডাই’-এর গল্পের সরাসরি ধারাবাহিকতা অনুসরণ করার প্রয়োজন পড়বে না।

মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
ক্যারিয়ারে প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতলেন সাবরিনা কার্পেন্টার। শুধু তিনিই নন, ব্যাড বানি ও অক্টাভিয়া স্পেন্সারও এবারই প্রথম মর্যাদাকর এই পুরস্কার জিতেছেন। গত ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস...
ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সুরের জাদুতে বুঁদ গোটা বিশ্ব। সেই স্বপ্নের শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার এক বিরল সুযোগ পেলেন বাংলাদেশের সাঁওতালিকন্যা এথেনা বেসরা। গত ৪ সেপ্টেম্বর...
সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
পর্যাপ্ত অবকাঠামো না থাকায় গাছের চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না বরিশালের হর্টিকালচার সেন্টার। সেখানে উৎপাদন হচ্ছে চাহিদার অর্ধেকেরও কম চারা। তাই বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করতে...
মানবজাতির অস্তিত্বের জন্য এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মারাত্মক হুমকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান তাঁর। এ...
অন্তর্বর্তী সরকারের সময় দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য পেট্রোবাংলা ও সরকারকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে সামিট।
২ বছর পর আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ। শিগগিরই মৈত্রী এক্সপ্রেস চালুর তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানালেন,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর