সুপ্রিম কোর্ট বার সভাপতির মন্তব্যের জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন খোকনের এক মন্তব্যের জেরে এজলাস ছেড়ে বেরিয়ে গেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। মঙ্গলবার দুপুরে আপিল বিভাগে মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতি দায়িত্ব নেয়ার পর মামলা ও আইনজীবীদের আয় কমেছে বলে মন্তব্য করায় ক্ষুব্ধ হয় আপিল বিভাগ। এই বক্তব্য আদালত অবমাননাকর হওয়ায় প্রধান বিচারপতি এজলাস ত্যাগ করেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। 

মঙ্গলবার প্রতারণা কোরে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ নিয়ে একাধিক রিট করায় রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা করে আপিল বিভাগ। 

বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, বর্তমানে আপিল বিভাগের আইনজীবীদের মামলা কম হওয়ায় কমে গেছে আয়-রোজগার। এ অবস্থায় একজন জুনিয়র আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা অস্বাভাবিক। তার এ বক্তব্য উপস্থাপনের একপর্যায়ে এজলাস ত্যাগ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘মাননীয় প্রধান বিচারপতির সামনে বিনয়ের সাথে বললাম, আপনি প্রধান বিচারপতি হওয়ার পরে আসলে আপিল বিভাগে মামলা খুব একটা হচ্ছে না। আইনজীবীদের আয় কমে গেছে। একজন জুনিয়র আইনজীবীর পাঁচ লাখ টাকা জরিমানা দেওয়াটা অনেক বেশি হয়ে গেছে। তাকে মাফ করে দেন। উনি এত অভিমান করবেন উনার কাছ থেকে এটা আমরা আশা করিনি।’

এ বিষয়ে পরে ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল জানান, এজলাসে  ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের বক্তব্য আদালত অবমাননার শামিল উল্লেখ করেন প্রধান বিচারপতি। 

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘মাননীয় প্রধান বিচারপতি একটু লাইটলি নিলেন। তারপরে বললেন, আপনি কি এটা মিন করেন কি না? মাহবুব উদ্দিন সাহেব অনেকটা সেই একই কথা বলার চেষ্টা যখন করেছেন তখন মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে, আপনি যে কথাটা বলেছেন এটা অ্যাবসোলিউটলি আদালত অবমাননার শামিল।’ 

এদিকে মঙ্গলবার একটি মামলার শুনানির সময়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে বিচারাধীন বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন আপিল বিভাগ। 

 

আগামী বছরের জুনে নগরবাসীর জন্য খুলছে শহীদ জিয়া শিশু পার্ক। ১৫টি অত্যাধুনিক রাইড কেনার জন্য আহ্বান করা হয়েছে আন্তর্জাতিক দরপত্র। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বলছে, এটি হবে সরকারি ব্যবস্থাপনায় কম মূল্যে...
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে...
২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্য মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে মৃত্যুদণ্ড...
একসময় ভারত-মিয়ানমার থেকে আসতো ফেনসিডিল ও ইয়াবা। আর এখন রাজধানীর কাছেই তৈরি হচ্ছে ইয়াবাসহ নানা মাদক। এ বছর অন্তত ৬টি মাদক কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কয়েক বছরে পাওয়া গেছে ১০টিরও বেশি। 
আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় এখন পর্যন্ত ঋণ বিতরণ হয়েছে ৫ হাজার ৬৭৫ কোটি টাকা। তবে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর ঋণ সুবিধায় এখনও সেভাবে সাড়া মিলছে না বলে জানা গেছে। 
বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে ডেল্টা হাসপাতাল লিমিটেডের ক্লিনিক্যাল অনকোলজি এবং মেডিকেল ফিজিকসের উদ্যোগে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার দুপুর ১টায় র‍্যালি এবং দুপুর দেড়টায়...
প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী ওরফে বিদিশা এরশাদ জামিনে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর