জরিপ বলছে—বাইডেনকে জেতাতে চাইছেন টেইলর সুইফট

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২১ পিএম

বর্তমানে খ্যাতির শীর্ষে রয়েছেন মার্কিন পপতারকা টেইলর সুইফট। সাম্প্রতিক তাঁর এই জনপ্রিয়তা বেড়ে যাওয়া, আমেরিকান এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির সঙ্গে প্রেমে জড়ানো—সবই নাকি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের সাজানো নীল নকশার অংশ। আমেরিকার মনমাউথ বিশ্ববিদ্যালয় পরিচালিত একটি জরিপে এমন তথ্যই উঠে এসেছে। যেখানে দেখা যায়, প্রতি পাঁচজনের একজন আমেরিকান বিশ্বাস করছেন, এসবই জো বাইডেনকে জেতাতে টেইলর সুইফটের প্রচারণা! খবর দ্য গার্ডিয়ানের।

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সময় যতই গড়িয়ে আসছে ততই বাড়ছে জল্পনা।

জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক (৪৬ শতাংশ, ৯০২ জন) প্রাপ্তবয়স্ক নাগরিক বিশ্বাস করেন, তাঁরা এমন একটি ষড়যন্ত্র তত্ত্ব বা কন্সপিরেসি থিওরির কথা শুনেছেন, যা এই বছরের শেষদিকে জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে সহায়তা করছেন টেইলর সুইফট। এবং তা গোপন সরকারি প্রচেষ্টার অংশ।

যখন তাঁদের কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁরা এই উদ্ভট দাবি বিশ্বাস করেন কি-না, তখন জরিপে অংশ নেওয়া প্রতি পাঁচজনের একজন (১৮ শতাংশ) এই ষড়যন্ত্র পুরোপুরি বিশ্বাস করেন বলে জানান। তাঁদের বেশির ভাগই রিপাবলিকান সমর্থক। 

মজার বিষয় হলো—প্রায় অর্ধেক (৪২ শতাংশ) যাঁরা বলেছিল এই ষড়যন্ত্র তত্ত্ব বিদ্যমান রয়েছে, তাঁরাও বলেন—বিশ্ববিদ্যালয়টি যোগাযোগ করার আগে পর্যন্ত এই সম্পর্কে কিছু শুনেননি। তবে জরিপের প্রায় ৮৩ শতাংশ ইঙ্গিত দিয়েছেন তাঁরা নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করবেন।

এ প্রসঙ্গে ইনডিপেনডেন্ট মনমাউথ ইউনিভার্সিটি পোলিং ইনস্টিটিউটের পরিচালক প্যাট্রিক মারে বলেন, ‌‘কথিত টেইলর সুইফটের এই ষড়যন্ত্র সম্পর্কে অবগত অনেকে ট্রাম্প সমর্থক। এমনকি যাঁরা আমাদের জরিপটি করার আগে এই সম্পর্কে শুনেননি, তাঁরাও ধারণাটি বিশ্বাসযোগ্য বলে গ্রহণ করেছেন।’

এদিকে, গত জানুয়ারিতে পেন্টাগন দাবি করেছে, সুইফটের এই পপস্টারে পরিণত হওয়া কোনোভাবেই সরকারি চক্রান্ত নয়। ষড়যন্ত্র তত্ত্বের বিষয়টি নিয়ে তাঁরা গায়িকার ‌‘শেক ইট অফ’ গানটির সুরে বলেন, ‘এই সমস্ত শিগগিরই উবে যেতে চলেছে।’

সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
সালমান শাহ নেই প্রায় তিন দশক। কিন্তু বাংলা চলচ্চিত্রের এই নায়কের জনপ্রিয়তা ও তাঁকে ঘিরে দর্শকের আবেগ এখনো অটুট। তাঁর আকস্মিক মৃত্যুর কারণ নিয়েও থামেনি আলোচনা। বরং সময় যত গড়িয়েছে, সেই রহস্য নিয়ে...
পাপারাৎসিদের ক্যামেরার সামনে তারকাদের হাসিমুখে পোজ দেওয়াটাই যেন স্বাভাবিক দৃশ্য। তবে সব সময় যে পরিস্থিতি এতটা স্বস্তিদায়ক থাকে না, তারই প্রমাণ মিলল বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের ক্ষেত্রে। একের...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর