শাকিবের 'প্রিয়তমা' গান নকল? মুখ খুললেন শুভ্র দেব

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৫:৪৭ পিএম

শাকিব খানের সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘প্রিয়তমা’। রেখেছে ব্যবসার অনবদ্য নজির। একের পর এক রেকর্ড করে চলেছে ছবিটি। অন্যদিকে সিনেমার দুটি গান ‘প্রিয়তমা’ ও ‘ঈশ্বর’ হয়েছে ব্যাপক সমাদৃত। এর মধ্যে ‘প্রিয়তমা’ গানটি গ্লোবাল টপ মিউজিক ভিডিও র‌্যাংকিংয়ে আছে এখনও।

নানা মাধ্যমে প্রশংসিত হওয়া গানটি নিয়ে আছে মিশ্র অভিমতও। কারণ এর অন্তরার সুরটুকু মিলে যায় গুণী সংগীতশিল্পী শুভ্র দেবের গাওয়া ‘মন আমার পাথর তো নয়’র সঙ্গে। বিষয়টি নিয়ে অনলাইনে হয়েছে আলোচনাও। এবার এটি নিয়ে মুখ খুললেন গায়ক।

২ মিনিট ৫ সেকেন্ডে গানটির অন্তরা নিয়েই আলোচনা:শুভ্র দেব এখন আছেন কানাডাতে। তিনি ফেসবুকে একটি ভিডিও  বার্তায় বলেন, ‘‘প্রিয়তমা’র গান নিয়ে অনেক ভক্ত আমাকে কিছু বলার জন্য বলেছিলেন। আসলে ‘মন আমার  পাথর তো নয়’ এই গানের অন্তরার সাথে ওই গানটির অন্তরা মিলে যায়। তবে এটি নিয়ে আমি এখনই সব বলব না। কয়েকদিনের মধ্যে একটি ভিডিও প্রকাশ করব।’’

১ মিনিট ১৯ সেকেন্ডে গানটির অন্তরা নিয়েই আলোচনা:আসিফ ইকবালের লেখায় ‘প্রিয়তমা’র সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ সেন। আর এতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল।

অন্য একটি পোস্টে শুভ্র দেব জানান, আসিফ, বালাম ও কোনাল খুবই ভালো করেছেন। তবে সুর নিয়ে এখনই বিস্তারিত বলেননি এই গায়ক।

রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমা ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় ছবিটির কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। নির্মাণ করেছেন হিমেল আশরাফ। এতে শাকিবের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। সিনেমাটিতে আরও অভিনয় করছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন প্রমুখ।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
বাংলাদেশে ক্যান্সারের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলায় পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগের মাধ্যমে একটি সমন্বিত, ন্যায়সংগত ও টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত...
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে মানবপাচারের শিকার ১৩ জনকে উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল।
কম্বোডিয়া বা লাওসে টিকতে না পেরে আন্তর্জাতিক এক অনলাইন প্রতারক চক্র ঠিক কীভাবে বাংলাদেশকে তাদের নিরাপদ আস্তানা বানিয়েছিল? আর কক্সবাজারের মেরিনা বিচ ভিলা বা চট্টগ্রামের খুলশীর বিলাসবহুল ফ্ল্যাটে বসে...
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হয়েছে আজ। ক্রীড়া পরিষদের গঠিত কমিটির প্রতিবেদনে সরাসরি দায়ী করা হয়েছে তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং...
লোডিং...

এলাকার খবর