সহ-শিল্পীকে মারধরের অভিযোগ

লাইভে এসে এবার তানজিন তিশার হুঁশিয়ারি

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ পিএম

মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নামের একটি নাটকের শুটিং সেটে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এক ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন, শুটিং চলাকালে তাঁকে সজোরে থাপ্পড় মেরেছেন তানজিন তিশা। দু’দিন ধরে এই ঘটনায় নাট্যাঙ্গন তোলপাড়! তবে তানজিন তিশার দাবি, চরিত্রের প্রয়োজনেই অথৈকে থাপ্পড় মেরেছেন তিনি। 

এবার সেই নাটকের শুটিং সেট থেকে বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে নির্মাতা রাফাত মজুমদার রিংকুসহ টিমের সবাইকে নিয়ে লাইভে এলেন তানজিন তিশা। সেখানে সামিয়া অথৈয়ের বিরুদ্ধ আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন।

তিশা বলেন, ‘যে ব্যাপারটা ঘটে গেছে কালকে (৩ মার্চ), তা নিয়ে আমার নারী সহশিল্পী যতগুলো কথা বলেছেন; সম্মান রেখে তাঁকে বলতে চাই—তিনি যদি দুই-তিনটা থাপ্পড়ে একটু বেশিই ব্যথা পেতেন, তাহলে আমার সংগঠন কিংবা ডিরেক্টরের কাছে অভিযোগ করতে পারতেন, আমিও সেটা মেনে নিতাম। কিন্তু তিনি সংগঠন বা ডিরেক্টর—কারও সঙ্গেই কথা বলেননি। তিনি সরাসরি চলে গেছেন লাইভে, সেখানে গিয়ে পুরো বিশ্বকে জানালেন! আমরাও তাকে চিনলাম, ভালোভাবেই চিনলাম!’

এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি যদি মারতাম তাহলে প্রথমদিন সেটে কেন বলেননি? আমি তাকে মেরেছি চরিত্রের প্রয়োজনেই। আমি তাঁকে ব্যক্তি আক্রমণ করতাম যদি, তাহলে প্রথমদিন পরিচালককে বলতে পারতেন। আমার পরিচালক আমাকে বলতেন, আমরা নিজেরা নিজেরা ঠিক করে নিতাম। কিন্তু আপনি সংগঠনকেও জানাননি, সরাসরি চলে গেছেন লাইভে। এটা আমার কাছে মনে হয় পুরোপুরি ব্যক্তি আক্রমণ।’

আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিশা বলেন, ‘তিনি যে আমার নামে মিথ্যা কথা বলছেন, সেজন্য আইনি পদক্ষেপ নেব। পাশাপাশি আরও এক শিল্পীর নামে উল্টো-পাল্টা কথা ছড়াচ্ছে। ওয়াশরুমে একঘণ্টা থাকা, নেশা করা—এসব সম্পূর্ণ মিথ্যা কথা। তিনি বলছেন আমার গা থেকে গন্ধ আসে, একঘণ্টা ওয়াশরুমে ছিলাম ইত্যাদি। এইগুলো আসলে কী!’

এ সময় তিশা বলেন, ‘তিনি কী অভিযোগ করবেন! তার আগে আমি সংগঠনকে জানাব। আমার নামে তিনি যে মিথ্যাচার করেছেন, সেটার বিচার চাইব।’

প্রসঙ্গত, মানিকগঞ্জের ঘিওর উপজেলার মাইলাগী গ্রামে মঙ্গলবার (৩ মার্চ) সকালে রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং শুরু হয়। এতে সামিয়া অথৈ, মীর রাব্বীসহ আরও কয়েকজন শিল্পীর দৃশ্য ধারণ করেন পরিচালক। বেলা ৩টার দিকে ছিল তানজিন তিশা ও সামিয়া অথৈয়ের দৃশ্যধারণ। 

অথৈয়ের দাবি, চিত্রনাট্য অনুযায়ী দৃশ্যটিতে তিশাকে তাঁর একটি থাপ্পড় মারার কথা ছিল। সেই মতোই তিনি থাপ্পড়টি মেরেছেন। এরপর তিশা তাঁকে একাধিক থাপ্পড় মেরে বসেন! অথচ চিত্রনাট্যে তিশার থাপ্পড় মারার কোনো কথা ছিল না!

এর আগে, ফেসবুক লাইভে নিজের অবস্থান তুলে ধরে সামিয়া অথৈ জানান, একটি দৃশ্যে তাঁকে সহশিল্পী তানজিন তিশাকে থাপ্পড় মারতে বলা হয়েছিল। তিনি বলেন, ‘আমি আলতোভাবে চড় মারি। কিন্তু ঘটনার পর তিশা আপু আমাকে পাল্টা চড় মারেন। শুধু তাই নয়, সবার সামনে একের পর এক চড় মারেন!’

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি, কাল রাতে কার সাথে কত মিনিট কথা বলেছেন, এই মুহূর্তে আপনি কোথায় আছেন—এমনকি আপনার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট পর্যন্ত। ভেবেছেন এগুলো আপনার ব্যক্তিগত গোপন তথ্য? ভুল...
সামরিক সংঘাতের সময় পাকিস্তানে বন্দি হওয়া ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) পাইলট অভিনন্দন বর্তমান অবসরে গেছেন। তিনি যোগ দিয়েছেন ভারতেরই একটি বেসরকারি বিমানসংস্থায়।  
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
ইরানকে ঘিরে বদলাতে পারে মধ্যপ্রাচ্য। আলোচনায় মক্কা চুক্তিতে তেহরানের সম্ভাব্য অংশগ্রহণ। আনুষ্ঠানিক আমন্ত্রণ না পেলেও আঞ্চলিক নিরাপত্তা সংলাপে রাজি ইরান। এই চুক্তির ফলে কমতে পারে যুক্তরাষ্ট্রের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর