শুক্রবার শুরু গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব, প্রদর্শিত হবে ৪৪টি নাটক

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৭:০৮ পিএম

শুক্রবার (৬ অক্টোবর) শুরু হচ্ছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০২৩। এবারের উৎসবে বাংলাদেশ ও ভারতের মোট ৪৪টি নাটক প্রদর্শিত হবে। ভেন্যু রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বেইলী রোডের মহিলা সমিতি। এক-দুটি ব্যতিক্রম বাদে প্রতিদিন সন্ধ্যা ৭টায় চারটি হলে প্রদর্শিত হবে নাটকগুলো। ১২ দিনব্যাপি এ উৎসব চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

উৎসবের প্রথম দিন ৬ অক্টোবর প্রদর্শিত হবে—মেরাজ ফকিরের মা (থিয়েটার), ভগবান পালিয়ে গেছে (বাতিঘর), ১৯৭১ (একতা নাট্যগোষ্ঠী) ও কোর্ট মার্শাল (থিয়েটার আর্ট ইউনিট)। দ্বিতীয় দিন মঞ্চায়ন হবে—উড়ন্ত তারাদের ছায়া (সংস্তব), নানকার পালা (আরণ্যক), ভাগীরথীর ভাগ্যরথ (সংশপ্তক থিয়েটার) ও শিখন্ডী কথা (মহাকাল নাট্যসম্প্রদায়)। তৃতীয় দিন থাকছে—অচলায়তনে অপ্সরী (পুলিশ থিয়েটার), ট্রায়াল অফ সূর্যসেন (ঢাকা পদাতিক), মেহেরজান (মৈত্রী থিয়েটার) ও নেতা যে রাতে নিহত হলেন (এথিক)। চতুর্থ দিনের আয়োজনে থাকছে—রায়মঙ্গল (অনুস্বর), পারাপার (দেশ নাটক), বঙ্গমাতা (উত্তরীয় থিয়েটার) ও সুন্দর (লোক নাট্যদল, বনানী)। পঞ্চন দিন থাকছে—অচলায়তন (প্রাচ্যনাট), অধরা মাধুরী (আজকের প্রজন্ম), বিষ পবনের গীত (নাটনন্দন) ও রাজা গিলগামেশ (বাগেরহাট থিয়েটার-ফরিদপুর থিয়েটার)। ষষ্ঠ দিন প্রদর্শিত হবে—ঈর্ষা (প্রাঙ্গণেমোর), পঞ্চনারী আখ্যান (ঢাকা থিয়েটার), নাখাই (আরামবাগ থিয়েটার) ও তামাশা (চন্দ্রকলা থিয়েটার)। 

উৎসবের ৮ম দিন বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে পাপেট শো ‘টেমিং অব দ্য ওয়াইল্ড। এছাড়া সপ্তম দিনের আয়োজনে থাকছে—তীর্থযাত্রী (নাট্যকেন্দ্র), জায়া প্রজায়িনী (প্রতিভাস), বাল্মিকী প্রতিভা (কারিশমা সাংস্কৃতিক দল) ও তাজমহলের টেন্ডার (কণ্ঠশীলন)। অষ্টম দিনে রয়েছে—ভোরের বারান্দা (কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র), স্বর্ণময়ী (নাট্যধারা) ও অন্তরে বাহিরে চিত্রঙ্গদা (নাগরিক নাট্যসম্প্রদায়)। নবম দিনে প্রদর্শিত হবে—নকশীকাঁথার মাঠ (বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস), পীরচাঁনের পালা (শব্দ নাট্যচর্চা কেন্দ্র), ভালোবাসা (অনীক) ও ভাগের মানুষ (সময়)। দশম দিনের প্রযোজনায় রয়েছে—ব্রাহ্মণ (অনীক), হ্যাপি ডেজ (হৃৎমঞ্চ), অন্তরালের আয়না (সৌখিন থিয়েটার) ও সক্রেটিসের জবানবন্দি (দৃশ্যপট)। উৎসবের শেষ দিনের (১৬ অক্টোবর) আয়োজনে থাকছে—আমরা তিনজন (লোক নাট্যদল), বিনোদিনী (গোবরডাঙ্গা নকশা), গালিভারের সফর (ভিশন থিয়েটার) ও কোথায় জলে মরাল চলে (নাট্যম রেপার্টরি)।

প্রসঙ্গত, এবারের এই সাংস্কৃতিক মহোৎসবে বাংলাদেশ ও ভারতের প্রায় ১৪৫টি দল নাটক, সংগীত, আবৃত্তি, নৃত্যে অংশগ্রহণ করবে। একক শিল্পী থাকছেন ৮০ জন।

ছয় বছর ধরে চলা জল্পনার অবসান হতে যাচ্ছে। নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে বিবিসি। গত কয়েক মাসে বন্ড চরিত্রে অভিনয়ের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হেনরি ক্যাভিল,...
ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের আক্রমণের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভেনিসের...
ক্যারিয়ারে প্রথমবার এমি অ্যাওয়ার্ডস জিতলেন সাবরিনা কার্পেন্টার। শুধু তিনিই নন, ব্যাড বানি ও অক্টাভিয়া স্পেন্সারও এবারই প্রথম মর্যাদাকর এই পুরস্কার জিতেছেন। গত ৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস...
ভারতীয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের সুরের জাদুতে বুঁদ গোটা বিশ্ব। সেই স্বপ্নের শিল্পীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়ার এক বিরল সুযোগ পেলেন বাংলাদেশের সাঁওতালিকন্যা এথেনা বেসরা। গত ৪ সেপ্টেম্বর...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর