‘দোয়া করবেন, বিয়ের গুজব যেন সত্যি হয়’

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০২:০৬ পিএম

বিয়ে করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি হামিদ। পাত্রের নাম প্রকাশ্যে না এলেও শোনা যাচ্ছে দীর্ঘদিন তারা বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কে আছেন। 

তবে কাকে আর কবে বিয়ে করেছেন, সে বিষয়ে স্পষ্ট কোন উত্তর পাওয়া যায়নি মৌসুমির কাছ থেকে। 

তার ভাষ্য, ‘দয়া করে এসব গুজবে কান দেবেন না। সবাইকে অনুরোধ করব এমন গুজব না ছড়ানোর। কিছু হলে আমিই সবাইকে জানাবো। আমি লুকিয়ে বা পালিয়ে বিয়ে করার মানুষ না।’

মৌসুমি হামিদ বলেন, ‘দেখুন বিয়ে তো মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমিও বিয়ে করব। পরিবার থেকে পাত্র দেখা হচ্ছে- এটা অনেকের জানা। আমি নিজেও বিষয়টি নিয়ে কথা বলেছি বহুবার। এটা নিয়ে গেল কয়েক বছর ধরে আলোচনা হচ্ছে। এখন আলোচনা হলেই তো আর বিয়ে হয়ে গেল না। তাই বিষয়টি নিয়ে এখন আর কথা বলতে ভালো লাগে না।’

হঠাৎ কেন আপনার ‘বিয়ের খবর’ নতুন করে আবার সামনে এসেছে? এমন প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘আমি মানুষকে অনেক বিশ্বাস করি- এটা হয়তো আমার ভুল। বিয়ে নিয়ে বাসায় কথা হচ্ছে। আর তা নিয়ে শুটিং সেটে আমিও টুকটাক আলোচনা করেছি। হয়তো সেটি রসালো করেই মানুষজন গুজবটি ছড়িয়েছে।’

গুজব কি সত্যি হওয়ার পথে? জানতে চাইলে মৌসুমি হামিদ বলেন, ‘যতক্ষণ না বিয়ের সব কিছু চূড়ান্ত হচ্ছে, তার আগে কিছু বলা যাবে না। দোয়া করেন, গুজব যেন সত্যি হয়। আশা করি, কিছুদিনের মধ্যে আপনাদের একটি খবর দিতে পারব।’

তিনি জানান, বিয়েটা যেকোনো সময়ই হতে পারে; এমনকি এ মাসেও, আবার পরেও। সব চূড়ান্ত হলেই বিস্তারিত জানাবেন।

প্রেম মানে না বয়সের বাধা! বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান যেন তাঁর জ্বলন্ত উদাহরণ। রিনা ও কিরণের সঙ্গে বিচ্ছেদের পর বদলে গেছে তাঁর মনের ঠিকানা। এবার প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
গলায় মঙ্গলসূত্র, হাতে সবুজ চুড়ি— আর তাতেই শুরু তুমুল জল্পনা! চুপিসারে কি বিয়ে করে ফেললেন বলিউড অভিনেত্রী ও সাংসদ? সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সাধারণ সালোয়ার-স্যুটে বেশ শান্ত লুকে...
বিয়ে করেছেন দক্ষিণী সিনেমার অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস। ভারতের তিরুপতি শহরে অবস্থিত শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে গত বুধবার (২৯ এপ্রিল) ঘরোয়া আয়োজনে কাব্য রেড্ডির সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর