জাতীয় চলচ্চিত্র পুরস্কার বঞ্চিত হওয়ার কথা বললেন ফারিয়া

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম

২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেশ কয়েকটি পদক পায় অনম বিশ্বাসের ‘দেবী’ চলচ্চিত্র। যেখানে সেরা অভিনেত্রী হন জয়া আহসান। সিনেমায় পার্শ্ব চরিত্রে ছিলেন শবনম ফারিয়া।

তাঁর দাবি, দ্বিতীয় পুরস্কারটিও দেবীর ঘরে যাওয়ার কথা থাকলেও তা হয়নি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী বলেন, ‘কত ক্ষমতা, কত বড় বড় কথা একেকজনের। আমি আগের রাতেও বিভিন্ন জায়গায় শুনলাম, আমি দেবীর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছি। জয়া আপু সেরা অভিনেত্রী আর আমি সেরা পার্শ্ব অভিনেত্রী। পরদিন গেজেটে দেখি কোনো এক বিশেষ দলের এক সদস্যের নাম!’

তিনি যোগ করে আরও বলেন, ‘ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে আমি মারা যাই নাই। কিন্তু প্রকৃতি যখন চোখের সামনে হয়ে যাওয়া ইনজাস্টিসের বিচার করে তা দেখতে ভালো লাগে। আশা করি এখন শুধু ন্যাশনাল অ্যাওয়ার্ড না, সব ধরনের রিকোগনেশনই দেওয়া থেকে শুধু মাত্র মেধা, যোগ্যতা আর দক্ষতা দিয়ে, চাটুকরিতার জন্য না।’

২০১৮ সালের সেই পার্শ্ব চরিত্রে পুরস্কার পেয়েছিলেন সুচরিতা। তিনি ‘মেঘকন্যা’য় অভিনয় করে এটি পান।

অন্যদিকে দেবী চলচ্চিত্রটি ছিল ফারিয়ার প্রথম ছবি। সরকারি অনুদানের এ ছবিটির প্রযোজক জয়া আহসান।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমান দাপটের সঙ্গে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সম্পদের সাম্রাজ্য। আজ...
দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে নিয়মিত হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এর মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর