ঢাকা-৮ আসনে প্রার্থী হচ্ছেন সেই আলোচিত মডেল মেঘনা আলম

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হচ্ছেন আলোচিত মডেল মেঘনা আলম। সম্প্রতি সামাজিকমাধ্যম ফেসবুকে এ ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি তুলে ধরেছেন উন্নয়নমূলক নানা প্রতিশ্রুতি। 

তবে স্বতন্ত্র প্রার্থী হবেন, নাকি কোনো দলের হয়ে লড়বেন—সেই বিষয়টি এখনও নিশ্চিত করেননি মেঘনা আলম।

প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গত ১৪ ডিসেম্বর ফেসবুকে তাঁর ভেরিফায়েড অ্যাকাউন্টের এক পোস্টে বলা হয়, ‘ভারত, পাকিস্তান ও সৌদির দাসত্ব থেকে বের হয়ে, বাংলাদেশপন্থি সরকার গড়ে তুলতে হবে। মেঘনা আলম ঢাকা-৮ আসনে সংসদে যাবেন বাংলাদেশকে প্রকৃত অর্থে স্বাধীন ও সম্মানজনক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য।’

এ ছাড়াও বেশকিছু অঙ্গীকার ও প্রতিশ্রুতি তুলে ধরেন মেঘনা আলম। বুধবার (১৭ ডিসেম্বর) এক পোস্টে তাঁর সম্পর্কে বলা হয়, ‘‘মেঘনা আলম ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে এগিয়ে এসেছেন। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুবার ‘দেশকে সিঙ্গাপুর বানানো হবে’—এমন ফাঁপা প্রতিশ্রুতি শোনা গেছে। কিন্তু বাস্তবে একটি দেশকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হলে প্রয়োজন এমন নেতৃত্ব, যার লালন-পালন, চিন্তাধারা, শিক্ষা ও সামাজিক মেলামেশায় বৈশ্বিক প্রভাব বিদ্যমান এবং যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য। মেঘনা আলম সেই বাস্তব উদাহরণ, যিনি কেবল প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত রূপান্তরের প্রতিনিধিত্ব করেন।’’

প্রসঙ্গত, ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন মেঘনা আলম। পাশাপাশি তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি প্রতিষ্ঠানেরও চেয়ারম্যান। তবে তিনি আলোচনায় আসেন ঢাকায় নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে ‘প্রেমের সম্পর্ক’কে ঘিরে। মেঘনা আলম সেই রাষ্ট্রদূতকে ‘স্বামী’ বলে দাবি করেন।

এদিকে, মেঘনা আলমের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন সেই সৌদি রাষ্ট্রদূত। এই ঘটনায় গত ১০ এপ্রিল আলোচিত এই মডেলকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি জামিনে আছেন।

ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
মারাঠি রিয়েলিটি শো ‘বিগ বস মারাঠি সিজন-৬’-এর শিরোপা জিতেছেন মডেল ও অভিনেত্রী তানভি কোলতে। রবিবার গ্র্যান্ড ফিনালের সন্ধ্যায় তিনি রাকেশ বাপাতকে হারিয়ে বিজয়ী হন। ট্রফির পাশাপাশি তিনি...
ঢাকায় এক পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার জাকির হোসাইনের আদালতে মামলাটি দায়ের করেন...
মাত্র ৩৭ বছর বয়সেই না–ফেরার দেশে পাড়ি জমালেন ফিটনেস তারকা-মডেল মায়াঙ্ক পাওয়ার। সোমবার তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে মৃত্যুসংবাদ জানানো হয়। তবে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর