হরিহর আত্মা ফারিয়া-সিয়াম

একটা সময় ছোট পর্দায় নিয়মিত পাওয়া যেত চিত্রনায়ক সিয়াম আহমেদকে। এখন তিনি সিনে পর্দায় ব্যস্ত। অন্যদিকে ছোট পর্দার পাশাপাশি সিনে জগতেও পাওয়া যাচ্ছে শবনম ফারিয়াকে। তারা হরিহর আত্মা! তাদের মধ্যে আছে তুমুল বন্ধুত্ব। আজ (৬ আগস্ট) বিশ্ব বন্ধু দিবসে সে গল্প থাকছে শবনম ফারিয়ার বয়ানে—

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০১:৪৫ পিএম

আমাদের মধ্যে প্রচুর মিল আছে। আছে অমিলও। আমাদের দুজনের শুরুই নাটক দিয়ে। ওর সঙ্গে বেশ কিছু কাজও করেছি। মজার বিষয় হলো, আমাদের বন্ধুত্বের শুরু গাড়িতে। ২০১২ সালের একটি ঘরোয়া অনুষ্ঠানে ঈষিকা খানের বাসায় গিয়েছিলাম। তখনই জানতে পারি সিয়াম ও আমার বাসা পাশাপাশি। আমার বাসা শান্তিনগর আর ওর বাসা রাজারবাগে।

২০২২ সালে শবনম ফারিয়া এই ফটোকোলাজটি ফেসবুকে শেয়ার করেনপরদিন একটা জায়গায় যাওয়ার কথা ছিল। কিন্তু আমার গাড়ি নেই। তখন কথা কথায় ঈষিকা বলে ওঠে যে, সিয়াম যাওয়ার সময় আমাকে পিক করে নেবে। কথা অনুযায়ী সিয়াম সেটা করে। এরপর গাড়িতে করে একসঙ্গে রওনা। তখনই আরও একটা তথ্য আবিষ্কার করি, সে আমার ব্যাচমেট! আমরা একই সালে পাস করেছি। ব্যস, তখন থেকেই আমাদের বন্ধুত্বের শুরু!

আমাদের পারিবারিকভাবেও মিল আছে। আমাদের যেমন ভাই নেই, ওর তেমন বোন। আর এ কারণে দুই পরিবারের কাছে বেশ কদর পাই আমরা। তাদের যেমন আমাকে তাদের পরিবারের মেয়ে ভাবে; তেমনি সিয়ামও আমদের পরিবারের কাছে ছেলের মতো। 

সিয়াম-ফারিয়াসহ মিডিয়ার আন্য বন্ধুরা। এটি চলতি বছরের ভালোবাসা দিবস উপলক্ষে পোস্ট করেন ফারিয়া। ছবি: ফারিয়া/ফেসবুক

সিয়ামের যখন বিয়ে হলো, তখন তার হলুদ অনুষ্ঠানটি আমি সাজিয়েছিলাম। যতদূর মনে পড়ে ভোর হয়ে গিয়েছিল কাজ করতে করতে। পরিবারের মেয়ের যে দায়িত্ব থাকে, আমারও যেন সেটাই ছিল। 

অনুলিখন: ওয়ালিউল বিশ্বাস

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যেসব অভিযোগ ছিল, সেগুলো সংশোধন করে আরও উন্নত...
মাল্টিপ্লেক্সে সফলতার পর এবার সিঙ্গেল স্ক্রিনেও দাপট দেখাচ্ছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’। মুক্তির দুই সপ্তাহ পর বড় পর্দার এই রোমান্টিক অ্যাকশন থ্রিলারটি একদিনেই আয় করেছে ৪১ লাখ টাকার বেশি;...
ঈদুল ফিতরে মুক্তি পায় সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দারুণ সাড়া ফেলে। এবার তা ইতালিতে মুক্তি পেল। দেশটির রাজধানী রোমে ‌‘সিনেমা ব্রডওয়ে’ নামক একটি প্রেক্ষাগৃহে...
মাল্টিপ্লেক্সে সফলতার পর ‘রাক্ষস’ মুক্তি পেয়েছে সিঙ্গেল স্ক্রিন হলে। সেখানেও দারুণ সাড়া ফেলেছে রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবি। জানা গেল, সিঙ্গেল স্ক্রিনে মুক্তির প্রথম দিন, অর্থাৎ শুক্রবার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর