পরমব্রত-পিয়ার ঘরে এলো পুত্রসন্তান

আপডেট : ০১ জুন ২০২৫, ০৪:৫৪ পিএম

পুত্রসন্তানের বাবা হলেন পশ্চিমবঙ্গের তারকা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। মা হয়েছেন তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী। রোববার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন পিয়া। মা ও নবজাতক—দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন পরমব্রত নিজেই।

সুখবরটি প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সমাজকর্মী ও পরম–পিয়া দম্পতির ঘনিষ্ঠ বন্ধু রত্নাবলী রায়। পরে ভারতীয় গণমাধ্যম এই সময়–কে নিশ্চিত করেন পরমব্রত।

পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন চলতি মাসের শেষ দিকে, ২৭ জুন। একই মাসে বাবা ও সন্তানের জন্ম হতে পারে—এমন সম্ভাবনার কথা আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন পিয়া।

২০২৩ সালের নভেম্বর মাসে ঘরোয়া আয়োজনে পরমব্রত ও পিয়ার বিয়ে হয়। পরে টলিউড ইন্ডাস্ট্রির কাছের কিছুজনকে নিয়ে রিসেপশন পার্টিও দেন তাঁরা।

উল্লেখ্য, এর আগে পিয়া চক্রবর্তী ছিলেন সংগীতশিল্পী অনুপম রায়–এর স্ত্রী। দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে ২০২১ সালে। তখন থেকেই পরমব্রতের সঙ্গে পিয়ার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয়, যা পরবর্তী সময়ে বাস্তব সম্পর্কের রূপ নেয়।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর