১৭ বছরে কেন দুই দফা নিষিদ্ধ ইউক্যালিপটাস-আকাশমণি গাছ

আপডেট : ২৩ মে ২০২৫, ০৯:৫১ এএম

সতের বছরে দুই দফা নিষিদ্ধ হলো ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ। ভিনদেশি এই গাছ মাত্রাতিরিক্ত পানি শোষণ করে। গবেষকেরা বলছেন, এই গাছের ফুল ও ফল পাখি খায় না।

দেশের সমাজিক বনায়নের ষাট ভাগই হয়েছে বিদেশি এই গাছে। এতে ক্ষতি হচ্ছে জীববৈচিত্র্যের। তবে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা ধ্বংসের বিনিময়ে ভর্তুকি চেয়েছে নার্সারি মালিকেরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিন বলেন, বাগানের সৌন্দর্যবর্ধনের জন্য ১৯২১ সালে সিলেটে প্রথম ইউক্যালিপটাস গাছ নিয়ে আসা হয়। সুদূর অস্ট্রেলিয়ার এই প্রজাতি গেল ১০০ বছর ধরে বাংলাদেশে শেকড় গেড়ে বসেছে। ৭০ এর দশকের শেষ দিকে আসে আকাশমণি। দ্রুত বর্ধনশীল এবং জ্বালানি কাজে ব্যবহার হয় বলে সামাজিক বনায়নের নামে এই দুই গাছ রোপণ হয়ে আসছে সারা দেশে। তবে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ নিয়ে আছে বিতর্ক। এটি মাত্রাতিরিক্ত ভূগর্ভের পানি শোষণ করে। এর ফল ও ফুল খাওয়া যায় না বলে এ গাছে পাখি বাসা বানায় না।

নার্সারি মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ বলেন, ২০০৮ সালে ইউক্যালিপটাস চারা উৎপাদনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে তা মানা হয়নি। সামাজিক বনায়নের কারণে একে ঘিরে নার্সারি ব্যবসাও গড়ে উঠে। বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলে নার্সারিগুলোতে বেশ জনপ্রিয় ছিল গাছটি। তবে এ বছর আবারও দ্বিতীয় দফায় নিষিদ্ধ হওয়ায় নার্সারি মালিকেরা চান সরকারি ভর্তুকি।

ভারী বৃষ্টি ও উজানের ঢলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুরসহ কয়েকটি জেলায় বন্যার সতর্কতা দিয়েছে বাপাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে কয়েকটি নদীর...
দেশের পোষা হাতির তালিকা জুনের মধ্যে সম্পন্ন ও জুলাইয়ে নিবন্ধন-ট্যাগিং করবে বন বিভাগ। প্রাচীন হাদানি পদ্ধতি বাতিল করে আসছে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা।
বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দশ বছর আগে এটিকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়। এখনও প্রায় প্রতি বছরই বাংলাদেশে শতাধিক মানুষ বজ্রপাতে প্রাণ হারাচ্ছেন।
আইকিউএয়ারের বার্ষিক প্রতিবেদন
আইকিউএয়ারের ২০২৫ সালের প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় পাকিস্তানের পর বাংলাদেশের অবস্থান। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বাতাসে সূক্ষ্ম ধূলিকণার মাত্রা প্রতি ঘনমিটারে ৬৬...
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
লোডিং...

এলাকার খবর