বাঘ–হাতি হত্যায় হবে ৭ বছরের জেল 

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম

দেশের বন্যপ্রাণী রক্ষায় কঠোর শাস্তির বিধান রেখে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। এখন থেকে বাঘ ও হাতি হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বনিম্ন ২ বছর থেকে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ২৪৭ প্রজাতির বন্যপ্রাণী সংক্রান্ত অপরাধকে ‘জামিন অযোগ্য’ ঘোষণা করা হয়েছে।

বিগত বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ রহিত করে নতুন এই ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা অধ্যাদেশ’ জারি করা হয়। নতুন আইনে বনবিড়াল ও পাখিসহ প্রায় দেড় হাজার প্রজাতির বন্যপ্রাণীর প্রতি সংঘটিত অপরাধে শাস্তির পরিমাণ দ্বিগুণ করা হয়েছে।

বর্তমানে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা মাত্র ১২৫টি। অন্যদিকে পাহাড়ি হাতিও আশঙ্কাজনক হারে কমছে। খাদ্য সংকট ও চোরা শিকারিদের দৌরাত্ম্যে জাতীয় এই প্রাণীগুলো এখন চরম অস্তিত্ব সংকটে। এছাড়া ধান কাটার মৌসুমে মেছো বিড়ালকে বাঘ মনে করে হত্যার ঘটনাও নিয়মিত ঘটছে। এমন পরিস্থিতিতে বন্যপ্রাণী রক্ষায় এই কঠোর অবস্থান নিল সরকার।

বন্যপ্রাণী গবেষক আশিকুর রহমান জানান, “নতুন অধ্যাদেশে ২৪৭টি বন্যপ্রাণী হত্যা, পাচার ও শিকারের মতো কর্মকাণ্ডকে জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে। এর ফলে দেশের সাড়ে ১৫শ প্রজাতির বন্যপ্রাণী সুরক্ষার আওতায় আসবে।”

অধ্যাদেশে ১৩৩ প্রজাতির স্তন্যপায়ী, ৭৪১ প্রজাতির পাখি, ১৬০ প্রজাতির সরীসৃপ, ৬০ প্রজাতির উভচর এবং হাঙর ও শাপলা পাতা মাছ রক্ষায় সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যপ্রাণী রক্ষায় একটি স্বতন্ত্র ‘বন্যপ্রাণী উইং’ গড়ে তোলার পাশাপাশি ‘ওয়াইল্ড লাইফ ট্রাস্ট ফান্ড’ নামে একটি বিশেষ তহবিলও গঠন করা হবে।

গবেষকরা মনে করেন, শুধু আইন দিয়ে নয়, বন্যপ্রাণী রক্ষায় জনসচেতনতা সবচেয়ে বেশি জরুরি। 

বন্যপ্রাণী গবেষক ড. আলী রেজা খান বলেন, “স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদের কমিটির সঙ্গে উঠান বৈঠক করে আইনের গুরুত্ব বোঝাতে হবে। মানুষ যখন আইনের প্রয়োজনীয়তা অনুধাবন করবে, তখন তারা নিজেরাই অপরাধ থেকে বিরত থাকবে।”

নতুন অধ্যাদেশ জারির মধ্য দিয়ে আগের বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ রহিত করা হয়েছে।

রাজশাহীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।...
শিকারিদের ফাঁদে আহত একটি রয়েল বেঙ্গল বাঘিনীকে ৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। দেশে প্রথমবার চিকিৎসার পর কোনো বাঘিনীকে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হলো।
বিদেশি আগ্রাসী প্রজাতির রেড ইয়ার্ড স্লাইডার কচ্ছপ ছড়িয়ে পড়েছে রাজধানীর হাতিরঝিলে। এখান থেকে বংশবিস্তার করে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জলাশয়ে। যা সারা দেশে বিস্তারের আশঙ্কা করছেন গবেষকরা।
আটক হয়েছে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য ইন্টারপোলের তালিকাভুক্ত হাদিস রহমান। তার দেওয়া তথ্যে মঙ্গলবার রাজধানীর মিরপুরে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায় বন বিভাগ। একটি বাড়ির ছাদ থেকে চশমা...
সারা দেশে ভারি বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বাড়ছে। এতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম—এই ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে...
জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে সফররত বাংলাদেশ। আজ রোববার বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
ভবিষ্যতে কেউ ব্যালট বাক্স চুরির চেষ্টা করলে তাদেরকে বিষখালী নদীতে ভাসিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর