জানা গেল ‘এপ্রিল ফুল’ দিবসের নতুন ইতিহাস

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১২:১৪ পিএম

সকালে ঘুম থেকে উঠে অর্পা (ছদ্মনাম) বালিশ তুলে দেখে, ছোট্ট এক সাপ কিলবিল করছে বালিশের নিচে! ভয়ে চিৎকার করে বড়বোন স্বর্ণাকে (ছদ্মনাম) জড়িয়ে ধরে সে। স্বর্ণা হাসতে হাসতে সাপটা হাতে তুলে নিয়ে বলে, ‘এটি প্লাস্টিকের সাপ। তোমাকে এপ্রিল ফুল বানানো হয়েছে!’

স্রেফ মজা করে মানুষকে বোকা বানানোর জন্য বিশ্বব্যাপী এপ্রিলের ১ তারিখ বিশেষভাবে পরিচিত। এ দিন ঠাট্টা, কৌতুক ও মজাচ্ছলে একে অপরকে বোকা বানায়। দিবসটিকে বলা হয় ‘এপ্রিল ফুলস ডে’। পশ্চিমা বিশ্বে এই দিবস উদযাপনের জনপ্রিয়তা থাকলেও ভারতীয় উপমহাদেশে এর জনপ্রিয়তা তুলনামূলক কম। তবে ইন্টারনেটের সহজলভ্যতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এপ্রিল ফুলস ডে ভারত ও এর আশপাশের দেশেও ইদানীং আলোচিত হচ্ছে।

পশ্চিমা দেশগুলো তো এ দিনটিকে ঘটা করেই পালন করে। কোনো কোনো পত্রিকা ফলাও করে ভুয়া সংবাদ ছাপায় এই দিনে। পরদিন ওই সংবাদের সংশোধনী ছাপিয়ে বলে, খবরটা আসলে এপ্রিল ফুল ছিল।

তবে কোন সময় থেকে এপ্রিল ফুল দিবস চালু হয়েছে, কিংবা এ দিবস উদযাপনের নেপথ্য কারণ কী, এসব বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায় না। বাংলাদেশের বেশির ভাগ মুসলিম মনে করেন, এ দিবসের সঙ্গে স্পেনের মুসলমানদের ট্র্যাজিক ইতিহাস জড়িত। ১৫ শতকের শেষের দিকে স্পেনের গ্রানাডায় বেশ কিছু মুসলমানকে মসজিদে আটকে রেখে আগুন দিয়ে মেরে ফেলা হয়েছিল বলে কথিত রয়েছে। তবে এ ঘটনার কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না বলে জানিয়েছে বিবিসি।

এদিকে ন্যাশনাল জিওগ্রাফিক, ব্রিটানিকা, হিস্ট্রি, বিবিসি, ইকনোমিক টাইমসসহ বেশ কিছু সংবাদমাধ্যম ও ওয়েবসাইট জানিয়েছে, এপ্রিল ফুলের উৎপত্তি পনের শতকে ফ্রান্সে।

১৫৮২ সালে ফ্রান্স পুরোনো জুলিয়ান ক্যালেন্ডার বাদ দিয়ে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রবেশ করে। জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী ফ্রান্সে নববর্ষ শুরু হতো মার্চের শেষ দিন বা এপ্রিলের প্রথম দিন। কিন্তু গ্রেগরিয়ান ক্যালেন্ডারে নববর্ষ শুরু হয় জানুয়ারিতে।

ওই সময়ে যোগাযোগব্যবস্থা এত সহজ ছিল না বলে ক্যালেন্ডার বদলের খবরটি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বেশ সময় লাগে। ফলে অনেকেই এপ্রিলে নববর্ষ পালন করতে থাকেন। পরে এই বিষয়টিই হাস্যরসে পরিণত হয়। অর্থাৎ যারা এপ্রিলের প্রথম দিনে নববর্ষ পালন করেন তাদেরকে বোকা বলে ব্যাঙ্গ করতে থাকেন অন্যরা।

এভাবেই এপ্রিল ফুল দিবসের উৎপত্তি বলে মনে করা হয়।

সমাজিবিজ্ঞানীরা বলছেন, এ দিবসটির সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। অস্থির এই সময়ে একটি দিনকে ঘিরে মানুষ যদি একটু হাসাহাসি করতে পারে, তাতে মানসিক প্রশান্তি আসে, মেজাজ হালকা হয় ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয়। তবে মজা করতে গিয়ে, তা যেন সীমা অতিক্রম না করে সেদিকে সবার নজর রাখা উচিত বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা।

অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ স্পেন। এতে দেশটিতে অনিয়মিত হয়ে যাওয়া অভিবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এখন পর্যন্ত দেশটিতে বৈধতা পেতে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।  
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
আগামীকাল বিশ্বজুড়ে পালিত হবে আর্থ আওয়ার। এ সময় এক ঘণ্টার জন্য ঘরের আলো বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই আয়োজন। ২০০৭ সালে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড...
ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী...
মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে চালকসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১১২ জন।
রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন চিত্রনায়িকা পরী মণি। রোববার রাতে গুলশানের শুটিং ক্লাবে ওই ঘটনার পর ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে শিক্ষা অফিসের এক কর্মকর্তা আহত হয়েছেন। রোববার রাতে নগরীর মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এই ঘটনা ঘটে। 
রমজান আসতে মাস তিনেক বাকি। এরই মধ্যে ছোলার বাজারে শুরু হয়েছে অস্থিরতা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মানভেদে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে ২০ টাকার বেশি। এজন্য আমদানি ও পরিবহন খরচ বৃদ্ধিকে দায়ি করছেন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর