ছোট ছোট উপহারেই হৃদয় জয় করুন প্রিয়জনের

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৫ পিএম

ভালোবাসার দিনে আপনার প্রিয়জনকে অবাক করে দিতে উপহারের বিকল্প নেই। তবে শেষ মুহূর্তে কী উপহার দেবেন, তা নিয়ে চিন্তায় থাকেন অনেকে। ভালোবাসার দিনে প্রিয়জনের জন্য অনেক কিছুই করতে পারেন, যা আপনি চিন্তাই করতে পারেননি। রইল তেমনই কিছু আইডিয়া যা আপনি সহজেই করতে পারেন।

ভালোবাসার দিন, মাত্র কয়েক ঘণ্টা দূরে। আপনি যদি এই দিনটিকে বিশেষ করে তুলতে কী করবেন, তা নিয়ে চিন্তিত হয়ে থাকেন। তবে এই লেখাটি আপনার জন্যই। অনেকেই ভালোবাসার দিনকে বড় আয়োজনের সাথে গুলিয়ে ফেলেন। তাই চিন্তাও করেন বড় কোনো উপহারের। আসলে ছোট ছোট জিনিসেই হৃদয় জয় করে নেওয়া সহজ। এগুলো আপনার প্রিয়জনকে বিশেষ বোধ করাতে পারে।

হাতে সময় কম থাকলেও, শেষ মুহূর্তে ভালোবাসার দিনের জন্য অনেক উপহারের আইডিয়া রয়েছে। এগুলো আপনার কাজকে অনেক সহজ করে দিতে পারে। সেই সাথে প্রিয়জনের কাছেও আপনি বিশেষ হয়ে উঠতে পারেন।

রোমান্টিক রাতের পরিকল্পনা করুন
সারাদিন ব্যস্ত থাকলেও, প্রিয়জনকে অবাক করতে রোমান্টিক একটি রাতের পরিকল্পনা রাখতে পারেন। তার জন্য কোনো রেস্টুরেন্টে যেতে হবে না। মোমবাতি জ্বেলে বাড়িতে একসাথে রাতের খাবার খেতে পারেন। অফিস থেকে আসার সময় পছন্দের কোনো খাবার কিনে আনতে পারেন। একসাথে বসে দেখতে পারেন সিনেমা। আবার চোখে চোখ রেখে বলতে পারেন মনের কিছু কথা।

হাতে লেখা প্রেমের চিঠি
ডিজিটাল এই যুগে চিঠির কথা মানুষ প্রায় ভুলতে বসেছে। কিন্তু এই চিঠির মাধ্যমে আবেগ সবচেয়ে ভালোভাবে প্রকাশ করা সম্ভব। একটু সময় করে প্রিয়জনের জন্য চিঠি লিখে রাখুন। বাসায় গিয়ে একটা লাল গোলাপের সাথে ধরিয়ে দিন চিঠিটা। দেখবেন প্রিয়জনের হৃদয় গলতে খুব বেশি সময় লাগবে না। হাতে লেখা প্রেমের চিঠিতে নিজস্ব একটি আকর্ষণ রয়েছে। আপনার হৃদয়ের অনুভূতিগুলো হাতে লিখে জানান। আপনার প্রিয়জনকে বুঝবে যে, আপনি তাকে কতটা ভালোবাসেন। আর চিঠিটা সে অবশ্যই সংগ্রহে নিজের কাছে রেখে দেবে।

সাবস্ক্রিপশন গিফট করুন
এটি খুব সহজ একটি কাজ। এই উপহার আপনার পার্টনাকে মুহূর্তের মধ্যে খুশি করে দেবে। ডিজিটাল এই যুগে, আমরা প্রায়ই কোনো না কোনো সাবস্ক্রিপশন নিয়ে চিন্তায় থাকি। তাই এই ভালোবাসার দিনে, আপনার পার্টনারকে তাঁর পছন্দের কোনো জিনিসের বার্ষিক সাবস্ক্রিপশন উপহার দিন। দেখবেন সে অনেক খুশি হয়ে যাবে। যা দামি দামি উপহারেও সম্ভব নয়।

খাবার রান্না করুন
চাইলে আপনি ফুড অ্যাপ থেকে মজার মজার খাবার অর্ডার করতেই পারেন। তবুও আপনার পার্টনারের জন্য নিজে রান্না করার মধ্যে রয়েছে আলাদা আকর্ষণ। এই রান্নার মাধ্যমে ফুটে উঠবে তার জন্য কিছু করার প্রচেষ্টা এবং ভালোবাসা। আর ভালোবাসার দিনে কে না পছন্দ করে যত্ন পেতে? তাই প্রিয়জন আপনার কাজে খুশি না হয়ে পারেই না।

ব্যক্তিগত উপহার
ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত উপহার সবসময়ই জাদুর মতো কাজ করে। এটি হতে পারে আপনার নামের অক্ষরযুক্ত কোনো মগ, পছন্দের গয়না, ফটো অ্যালবাম বা এই ধরনের যেকোনো কিছু। যা তাকে বিশেষ বোধ করায়। এই ধরনের কোনো উপহার পেলে আপনার পার্টনার অনেক বেশি খুশি হবে, যা দামি দামি গিফটেও মিলবে না।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর