রান্নাঘর থেকে সোজা রূপচর্চায় হার্ব

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৭:১৬ পিএম

পুদিনা, নিম, থাইম, রোজমেরির নাম শুনলেই মনে হতে পারে রান্নার কথা বলতে এসেছে। আসলে না। রান্নার এই উপকরণগুলো খুব সহজে ব্যবহার করতে পারেন সৌন্দর্যচর্চায়। বহুযুগ ধরে এসব ভেষজ টোটকা দিয়েই রূপচর্চা হয়ে আসছে। উদ্ভিদে থাকে নানা ফাইটোনিউট্রিয়েন্টস, অ্যান্টি অক্সিডেন্ট ও বিভিন্ন খনিজ পদার্থ। যা ত্বক ও চুলের সব সমস্যা সমাধানে অব্যর্থ। তেমনই কিছু সহজলভ্য এবং উপকারী হার্বস ব্যবহার করতে পারেন ত্বকচর্চায়।

তুলসি: বহু যুগ ধরে তুলসী ব্যবহৃত হয়ে আসছে রূপচর্চায়। পাতায় রয়েছে অনেক গুণ। তাছাড়া এর থেকে পাওয়া এসেনশিয়াল অয়েলও রূপচর্চায় একইরকম গুরুত্বপূর্ণ। এতে বিভিন্ন শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট ও নিউট্রিয়েন্টস রয়েছে। এগুলো ত্বক ও চুলের নানা সমস্যার সমাধান করে।

ধনেপাতা: এতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে। এছাড়াও হার্বসটিতে আছে উজ্জ্বল করার বিভিন্ন নিউট্রিয়েন্ট ও ভিটামিন সি। এই হার্ব ত্বক ও চুলচর্চায় ম্যাজিকের মতো কাজ করে।

পুদিনা: ভিটামিন এ, সি, বি-৬ রয়েছে পুদিনায়। এটি বহুবছর ধরে ব্যবহৃত হয়ে আসছে রূপচর্চায়। পুদিনায় মেন্থল নামক এক পদার্থ থাকে। এটি অ্যান্টিব্যাক্টেরিয়াল ক্ষমতাযুক্তও।

রোজমেরি: রূপচর্চায় কেরামতি দেখাতে এই হার্বও কম যায় না। এতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম এবং নানাবিধ ফাইটোনিউট্রিয়েন্টস। ফলে এটি ত্বকের জন্য বেশ উপকারী, বিশেষ করে রোদে পোড়া ত্বকের জন্য। এছাড়া চুলের অকালপক্বতা রোধ করে রোজমেরি এসেনশিয়াল অয়েল।

নিম: এর কথা তো সবার জানা। ত্বকে কোনও সমস্যা হলে নিমপাতা ভেজানো দাওয়াই একমাত্র সমাধান। কাজও হয় শতভাগ। সুতরাং রূপচর্চায় নিমের ব্যবহার সর্বত্রই হতে পারে।

ধরুন ঘড়িতে বাজছে রাত দুইটা। আপনার চোখ দুটো লাল হয়ে গেছে, শরীর বলছে ‘ভাই প্লিজ এবার ঘুমা!’ কিন্তু আপনার ডান হাতের বুড়ো আঙুলটা যেন আপনার কথা শুনছেই না! আর একটা মাত্র রিল... আর একটা মাত্র খবরের...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকার নেইল আর্ট, যা লিওনেল মেসির ভক্তদের মধ্যে তৈরি করেছে আলাদা উন্মাদনা। বিশ্বকাপের আবহে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে এমন ব্যতিক্রমী উপায়ই বেছে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা।
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর