রিমঝিম বৃষ্টি দিনেও নষ্ট হবে না যে মেকআপ

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০১:১৭ পিএম

শুক্রবার সকালে অনেকেরই ঝুম বৃষ্টির শব্দে ঘুম ভেঙেছে। বৃষ্টি দেখে আয়েশ করে অনেকে আবার বেশি করে ঘুমিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছেন। তবু বহু মানুষকে কাজে বের হতে হয়েছে; ছুটির দিন হওয়ায় দিনের অন্যান্য ভাগেও অনুষ্ঠান, আয়োজন প্রভৃতি রয়েছে। 

একেবারেই সাজপোশাক ছাড়া তো বের হওয়া দায়! কিন্তু হুটহাট বৃষ্টিতে মেকআপ ধুয়ে-মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি দিনে তাই যদি মেকআপ নিতেই হয় তা হবে পানিরোধী বা ওয়াটারপ্রুফ মেকআপ। এই মেকআপের কাজই হলো ঘাম, বৃষ্টি কিংবা মুখ ভেজালেও মেকআপ গলবে না।

বিকল্প নেই প্রাইমারের

এখনও যদি প্রাইমারের ব্যবহার শুরু না করে থাকেন, তাহলে বৃষ্টির মৌসুম হতে পারে আপনার জন্য উপযুক্ত সময়। সামান্য পরিমাণে প্রাইমার নিয়ে পুরো মুখে ব্যবহার করুন। ত্বককে শুধু মসৃণই করবে না, সারা দিন আপনার মেকআপ ধরে রাখবে। বাজারে অনেক ধরনের প্রাইমার পাওয়া গেলেও বর্ষার জন্য ম্যাট প্রাইমার ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন রূপ বিশেষজ্ঞরা।

যত কম, তত ভালো

মনে রাখবেন, আপনার মেকআপ এবং চুলের সাজ যত সরল এবং সাধারণ হবে, বৃষ্টিতে আপনার ভোগান্তি তত কম। যতটুকু না হলেই নয়, কেবল ততটুকু মেকআপই প্রয়োগ করুন। গাঢ় আইশ্যাডো, জটিল হেয়ারস্টাইল, গ্লসি লিপস্টিক অন্য কোনো সময়ের জন্য তুলে রাখুন।

ক্রিম ব্লাশের ব্যবহার

বৃষ্টির দিনে পাউডার ব্লাশের বদলে বেছে নিন ক্রিম ব্লাশ। ক্রিম ব্লাশ মুখে একটা ডিউয়ি বা চকচকে ভাব এনে দেয়, যা আর্দ্র বা বৃষ্টিদিনের আবহাওয়ার সাথে মানিয়ে যায়।

চোখে নয় নিরীক্ষা

চোখ নিয়ে নিরীক্ষা করার সময় বৃষ্টির দিন নয়। এসময় চোখের মেকআপের জন্য অবশ্যই পানিরোধী আইলাইনার, কাজল ও মাসকারা ব্যবহার করতে হবে; নইলে কাজল বা মাসকারা লেপ্টে বিচ্ছিরি অবস্থা হতে পারে। চোখের সাজ রাখবেন একেবারে সাধারণ। 

সেটিং স্প্রে দিয়ে শেষ 

প্রাইমার দিয়ে শুরু আর সেটিং স্প্রেতে শেষ- বৃষ্টিদিনে ত্বক সাজানোর এটাই মূল নিয়ম। অনুষ্ঠানের জন্য ভারী মেকআপ যদি দিতেই হয় তাহলে তা সুরক্ষিত রাখতে মেকআপের পর সেটিং স্প্রে ব্যবহার করবেন। তাহলে বৃষ্টির পানিতে মেকআপ ধুয়ে আসবে না।  

এছাড়াও বর্ষার এ মৌসুমে বাসা থেকে বের হওয়ার সময় প্রস্তুতি হিসেবে আগে থেকেই ব্যাগে কিছু জিনিস রেখে দিন। কিউ টিপস বা কটন বাড, ব্লেন্ডার স্পঞ্জ, ব্লটিং পেপার এবং মেকআপ রিমুভিং ওয়াইপস রেখে দিলে চলার পথে বৃষ্টিতে মেকআপ ধুয়ে গেলেও বিড়ম্বনায় পড়তে হবে না। 

তথ্যসূত্র: বাসল ডট কম 

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর