শীতের আগেই ত্বকের পরিচর্যায় গ্লিসারিন

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১০:২৭ এএম

শীতের আগমনের আগ দিয়ে অনেকের ত্বকই শুষ্ক হয়ে উঠতে শুরু করেছে। ঠোঁট ফাটা থেকে শুরু করে, হাত-পা ফাটা সবকিছু যেন জানান দিচ্ছে, আসছে শীত! শীত যত বাড়বে, ততোই পাল্লা দিয়ে কমবে আমাদের ত্বকের আর্দ্রতা।  

আগেকার দিনে শীতের মধ্যে এত এত ব্র্যান্ডের কোল্ড ক্রিম, লোশন ইত্যাদির ব্যবহার ছিল না। আমাদের মা-দাদীরা সেসময় ত্বকের আর্দ্রতা রক্ষায় নির্ভর করতেন গ্লিসারিনের ওপর।  

শীত জেঁকে বসার আগে আপনিও ত্বকের যত্নে শুরু করতে পারেন গ্লিসারিনের ব্যবহার। গ্লিসারিন ত্বকের স্বাভাবিক পানি ধরে রাখে। পাশাপাশি বলিরেখা ও দাগছোপ কমায়। ফলে ত্বকের জেল্লা বৃদ্ধি পায়।

তবে গ্লিসারিন যেহেতু ভারি প্রকৃতির তাই ত্বকের উপর সরাসরি মাখা যায় না। এতে ত্বক চিটচিটে হয়ে ওঠে। গোলাপ জল অথবা সরাসরি পানির সঙ্গে কয়েক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে মুখে মাখতে পারেন। এতে উপকার পাবেন। শুষ্ক ত্বকের অধিকারীরা সমপরিমাণ গ্লিসারিন, গোলাপজল ও জলপাই তেল মিশিয়ে ব্যবহার করতে পারেন।  

টোনার হিসেবেও ব্যবহার করা যায় গ্লিসারিন। স্প্রে বোতলে মিনারেল ওয়াটার নিয়ে এতে ২-৩ ফোঁটা গ্লিসারিন মিশিয়ে নিন। এই টোনার মুখে স্প্রে করলে ত্বকে পানির পরিমাণ ঠিক থাকবে। 

ঠোঁটের কালচে ভাব দূর করতে গ্লিসারিনের জুড়ি নেই। গ্লিসারিন ও গোলাপের পাঁপড়ির সঙ্গে ২ থেকে ৩ ফোঁটা লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। 

১ চামচ মুলতানি মাটি ও ১ চামচ কাঠবাদামের পেস্ট একসঙ্গে মিশিয়ে এতে ২ চামচ গ্লিসারিন মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। সপ্তাহে একবার এই ফেসপ্যাক ব্যবহার করলে শুষ্ক ত্বকের সমস্যা ভোগাবে না।

এ ছাড়া শীতকালে সবার একটি সাধারণ সমস্যা হচ্ছে গোড়ালি ফেটে যাওয়া। সেক্ষেত্রে ঘুমানোর আগে পা ভালো করে ধুয়ে গোড়ালি পরিষ্কার করে নিন। এরপর গ্লিসারিন লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। নিয়মিত ব্যবহার করলে পা ফাটার সমস্যা দূর হবে এবং গোড়ালি থাকবে মসৃণ। 

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর