শরীর-মন তরতাজা হবে এসেনশিয়াল অয়েলে 

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১০:১৩ এএম

অ্যারোমাথেরাপির জন্য এসেনশিয়াল অয়েলের ব্যবহার ইদানীং জনপ্রিয়তা অর্জন করেছে। সারা দিন চনমনে থাকতে গোসলের পানিতে মিশিয়ে নিতে পারেন এসেনসিয়াল অয়েল। চুল ও ত্বকের সমস্যা রোধেও অনেকে বেছে নিচ্ছেন এই পণ্য।

কিন্তু এসেনশিয়াল অয়েল আসলে কী? 

বিশেষ কিছু গাছের পাতা, বাকল, ফুল ও শিকড়ের নির্যাস থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি তেলকেই বলে এসেনশিয়াল অয়েল। এই তেলগুলোর মধ্যে উদ্ভিদের সুগন্ধ, স্বাদ বা নির্যাস থেকে যায়। পাতন প্রক্রিয়া অথবা কোল্ড প্রেসিংয়ের মতো মেক্যানিক্যাল প্রক্রিয়ায় এসেনশিয়াল অয়েল নিষ্কাষিত করা হয়। 

তাছাড়া সামনেই আসছে শীত। শীতে ত্বক আর চুলের বিভিন্ন সমস্যার পাশাপাশি মানসিক অবসাদ ও উদ্বেগ, বিভিন্ন প্রদাহ, মাইগ্রেনের ব্যথা, ছত্রাকের সংক্রমণ দূর করতে এসেনশিয়াল অয়েল ব্যবহার করা যায়। 

বিভিন্ন উদ্ভিদ, পাতা, বাকল, ফুল ও শিকড়ের নির্যাস থেকে তৈরি করা হয় এসেনশিয়াল অয়েল। ছবি: ফ্রিপিক

কীভাবে ব্যবহার করবেন 

এসেনশিয়াল অয়েল কখনও সরাসরি ত্বকের উপর ব্যবহার করা উচিত নয়। এই তেলের ঘনত্ব বেশি থাকে। পানিতে সহজে মেশে না। সবসময় তাই ক্যারিয়ার অয়েলের সঙ্গে মিশিয়ে এই তেল ব্যবহার করা উচিত।

ক্যারিয়ার অয়েল হিসেবে ব্যবহার করা যায় নারিকেল তেল, বাদাম তেল, জলপাই তেল প্রভৃতি। গোসলের পানিতে এই তেলের মিশ্রণ কয়েক ফোঁটা মিশিয়ে দিলেই হলো। দারুণ তরতাজা অনুভব করবেন।

সাইট্রাস নির্যাস সমৃদ্ধ অয়েল ব্যবহারের পর রোদে বের হওয়া উচিত নয়। ছবি: ফ্রিপিক

একেক ধরনের তেলের উপকারিতা এক এক রকম। পিপারমেন্ট অয়েল দুশ্চিন্তা, উদ্বেগ বা মাইগ্রেনের সমস্যা কমাতে সাহায্য করে। এতে ঘুমও ভাল হয়। আবার ল্যাভেন্ডার অয়েল ব্যবহারে দিনভর সতেজ থাকা যায়।  

ব্রণ কমানোর জন্য ব্যবহৃত হতে পারে টি ট্রি অয়েল।। রাতে ঘুমানোর সময় অন্য যেকোনো তেল বা ময়েশ্চারাইজার ক্রিমের সঙ্গে তিন থেকে চার ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে ত্বকে লাগাতে পারেন।

চুলের জন্য শ্যাম্পুর সঙ্গে কয়েক ফোঁটা অয়েল মিশিয়ে নেওয়া যেতে পারে। ল্যাভেন্ডার অয়েল চুলকে শাইনি রাখে আবার রোজ অয়েল চুলের বৃদ্ধি ঘটায় এবং চুলকে নরম রাখে। 

তবে এসেনশিয়াল অয়েলের বিশুদ্ধতা নিশ্চিত করা জরুরি। ল্যাবরেটরিতে পরীক্ষাকৃত ভালো ব্র্যান্ডের তেল বেছে নেওয়া উচিত।  

ব্যবহারে সতর্কতা 

১. এসেনশিয়াল অয়েল সরাসরি ত্বকে ব্যবহার করা উচিত নয়। শরীরে কোথাও কেটে বা ক্ষতস্থানে এই তেলের ব্যবহার এড়িয়ে চলা উচিত।
২. গোসলে সাইট্রাস অয়েল ব্যবহারের পর রোদে বের হওয়া উচিত নয়। এতে ত্বক পুড়ে যেতে পারে। 
৩. এসেনসিয়াল অয়েলে অনেকেরই অ্যালার্জি হয়। তাই ব্যবহারের আগে ত্বকে প্যাচ টেস্ট জরুরি। কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল হাতে মেখে দেখতে হবে কোনো প্রতিক্রিয়া হচ্ছে কি না।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর