বিবি ক্রিমের ব্যবহার জেনে নিন

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৩:১২ পিএম

'বিবি' শব্দটির অর্থ ব্লেমিশ বাম বা বিউটি বাম। চটজলদি মেকআপ সেরে ফেলার দরকার হলেই মূলত মনে পড়ে বিবি ক্রিমের কথা। অনেকে আবার প্রতিদিনের মেকআপ হিসেবেও ব্যবহার করে থাকেন।

আমাদের দেশে বহু বছর ধরেই বিবি ক্রিমের ব্যবহার শুরু হয়েছে। কিন্তু এখনও অনেকের এই পণ্যটির ব্যবহার বুঝতে সমস্যা হয়।

বিবি ক্রিম মূলত টিন্টেড ময়েশ্চারাইজার। এটি মেকআপের বেস হিসেবে চমৎকার কাজ করে। 

চেহারার দাগ-ছোপ ঢাকতেই মূলত ব্যবহৃত হয় এই বিবি ক্রিম। সাথে সাথে এটি মেকআপের বেস হিসেবেও কাজ করে। তাই ফাউন্ডেশনের বদলে বিবি ক্রিম লাগাতে পারেন। এই ক্রিমের মধ্যে সানস্ক্রিনের গুণও থাকে। যে কারণে সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মির হাত থেকে ত্বক রক্ষা পায়।

মেকআপের বেস হিসেবে ফাউন্ডেশনের বদলে বিবি ক্রিম লাগাতে পারেন। ছবি: ফ্রিপিক

আসুন জেনে নেওয়া যাক, বিবি ক্রিমের বিভিন্ন ব্যবহার। 

প্রাইমার হিসেবে

মেকআপের ক্ষেত্রে প্রাইমারের গুরুত্ব জানি আমরা সবাই। প্রাইমার ব্যবহার করতে না চাইলে এর বদলে ব্যবহার করতে পারেন বিবি ক্রিম। মুখের দাগছোপ পুরো ঢাকা না পড়লেও হালকা হয়ে যাবে। ত্বক লাগবে দারুণ তরতাজা।

কনসিলার হিসেবে

যারা সচরাচর ভারি মেকআপ করেন না,  তাদের অনেকেরই আলাদা করে কনসিলার থাকে না। তাঁদের জন্য দারুণ সমাধান হতে পারে বিবি ক্রিম। চোখের নিচের কালো দাগ হালকা করে তুলতে সক্ষম এই মেকআপ পণ্যটি। তবে অনেক দিনের পুরনো দাগ বা চোখের কোল ফোলা হলে সেটা বিবি ক্রিম ঢাকতে পারবে না।

সানস্ক্রিন হিসেবে 

বিবি ক্রিমে এসপিএফ থাকে। ময়েশ্চারাইজারের পর সানস্ক্রিন আলাদাভাবে না লাগালেও সমস্যা নেই। লাগিয়ে নিন বিবি ক্রিম।

বিবি ক্রিমের ক্ষেত্রে ফাউন্ডেশনের মতো ব্লেন্ডিংয়ের ঝামেলা নেই, এতে মেকআপ চড়া হয়ে যাওয়ারও আশঙ্কা নেই। আঙ্গুলের ডগায় অল্প পরিমাণ নিয়ে আলতো হাতে চেপে চেপে ব্লেন্ড করে পুরো মুখে ছড়িয়ে দিন। মসৃণ ফিনিশিংয়ের জন্য ফাউন্ডেশন ব্রাশ ব্যবহার করতে পারেন। শেষে কম্প্রেস পাউডার দিয়ে সেট করে দিন, থাকবে দীর্ঘক্ষণ। 

বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিবি ক্রিম পাওয়া যায়। কেনার আগে অবশ্যই এসপিএফ আছে কিনা দেখে নেবেন। 

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বুধবার বিকাল থেকে রাত ৮টার মধ্যবর্তী...
এক সপ্তাহের বেশী সময় ধরে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ ও নতুন পরিচালনা পর্ষদসহ সাত দফা দাবিতে আন্দোলন করার ফলে, ব্যাংকটিতে গ্রাহকদের টাকা তোলার প্রবণতা বাড়ে। ব্যাংকটির চলমান...
সফরে দুই দেশের রাষ্ট্র প্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। মালয়েশিয়ায় শ্রমবাজার ইস্যুতে...
খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী পবন কুমার বলেছেন, ‘বাংলাদেশ–ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্ট বাংলাদেশের মোট জাতীয় চাহিদার ১০-১২℅ পূরণ করছে বর্তমানে। এটি বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের এবং দুই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর