পুরোনো ফ্যাশনের ফিরে আসা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০২:৩৫ পিএম

আধুনিকতা মানে অনেকে মনে করেন পশ্চিমা ধারার সঙ্গে গা ভাসানো। কিন্তু এটি একইসঙ্গে পুরোনোকে নতুন রূপে ফিরয়ে আনাও। ২০২৪ সালে পুরোনো ফ্যাশন নতুন রূপে ধরা দিয়েছে ফ্যাশনিস্তাদের কাছে। পুরোনো এমন কিছু ফ্যাশন ট্রেন্ডের কথাই এখানে উল্লেখ করা হলো–

ওভারসাইজড ফ্যাশন: জেন‑জিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ওভারসাইজড ফ্যাশন। ১৯৮০-৯০ এর দশকে এ ধরনের পোশাকের চল ছিল। ২০২৪ সালে সেই ফ্যাশন যেন আবারও ফিরে এসেছে। বড় মাপের শার্ট, টি-শার্ট, হুডি বা প্যান্টের মতো পোশাকগুলো একদিকে যেমন আরামদায়ক, অন্যদিকে স্টাইলিশও বটে। জেন‑জি বা তরুণেরা ফ্যাশনপ্রেমীরা হালকা ঢিলেঢালা পোশাকই বেশি পছন্দ করছে। কারণ, এসব পোশাক স্টাইলের পাশাপাশি আরাম নিশ্চিত করে।

জেন-জিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ওভারসাইজড পোশাক। সেই সাথে থাকছে মিনিমাল সাজ। ছবি: ইনডিপেনডেন্ট

ডেনিম ট্রেন্ড: ডেনিম এখনকার ফ্যাশনপ্রেমীদের কাছে বেশ আগ্রহের বিষয়। বিশেষ করে ডেনিম জ্যাকেট, ডেনিম প্যান্ট ও শার্ট। বলা যায় ২০২৪ সালে আবার ফ্যাশনের মঞ্চে প্রতাপের সঙ্গে ফিরে এসেছে ডেনিম। ফ্যাশনে ডেনিমের আবির্ভাব হয় মূলত গত শতকের পঞ্চাশের দশকে, ঠিক যখন লেদার জ্যাকেটের আবির্ভাব হয়। ডেনিম বলতে অনেকে অবশ্য মনে করেন জিন্স। কিন্তু জি্স আসলে ডেনিম ফেব্রিক থেকে বানানো প্যান্ট। সহজভাবে বললে, সব জিন্সই ডেনিম, কিন্তু সব ডেনিম জি্স নয়। পুরোনো এই ফেড ডেনিম এবং হালকা ব্লু বা ডার্ক ব্লু ডেনিমের স্টাইলও এখন ট্রেন্ডে রয়েছে।

স্নিকার্স: ২০২৪ সালে কেডস থেকে স্নিকারের ব্যবহার বেশি দেখা যায়। কারণ, একটু ওভারসাইজড পোশাক বা ঢিলেঢালা প্যান্টের সঙ্গে কেডসের থেকে স্নিকার বেশ মানানসই। ছেলে‑মেয়ে সবাই স্নিকার বেশ পছন্দ করছেন। এই স্নিকারের ইতিহাস বেশ পুরোনো। ১৯১৭ সালে যুক্তরাষ্ট্রের কনভার্স কোম্পানি প্রথম স্নিকার তৈরি করেছিল, যার নাম ‘নন-স্কিড’। ১৯৫০-৬০ এর দশকে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল দলগুলো স্নিকার্স জনপ্রিয় করে তোলে। এরপর ফ্যাশন দুনিয়াতেও তার ব্যাপক চাহিদা তৈরি হয়। 

ফ্লোরাল প্রিন্টস: ১৮০০ শতকের মাঝামাঝি সময়ে জনপ্রিয় হতে শুরু করে ফ্লোরাল প্রিন্টের পোশাক। বিশেষ করে ইউরোপীয় রেনেসাঁ এবং ভিক্টোরিয়ান যুগে। যখন ফুলের প্যাটার্নের ডিজাইন‑সমৃদ্ধ পোশাক তৈরি করা হতো। তবে ১৯৬০ ও ১৯৭০‑এর দশকে পপ কালচার এবং হিপি মুভমেন্টের সাথে ফ্লোরাল প্রিন্ট আবারও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ২০২৪ সালে এটি আবার ফিরে এসেছে। বিভিন্ন ধরনের ফ্লোরাল প্রিন্ট যেমন ছোট, বড় ও অ্যাবস্ট্র্যাক্ট ফ্লোরাল প্রিন্টের ব্যবহার বেশ বেড়েছে বলতে হবে।

তরুণদের ক্রেজ স্নিকারের ইতিহাস বেশ পুরোনো। ছবি: ইয়েলো

ক্রপ টপস: ক্রপ টপস ফ্যাশন ১৯৬০‑এর দশকে হিপি আন্দোলন ও পপ কালচারের মাধ্যমে জনপ্রিয় হতে শুরু করেছিল। ১৯৮০-৯০ এর দশকে এটি আরও বিস্তৃত ঘটে। ২০০০ সালের গ্রীষ্মকালীন পোশাক হিসেবে পরিচিতি লাভ করে। পরবর্তীতে তা স্ট্রিট ফ্যাশন, ক্যাজুয়াল স্টাইল ও অফিসওয়্যার হিসেবেও জনপ্রিয় হয়ে ওঠে। ২০২৪ সালে এসে ক্রপ টপস আরও আধুনিক ও স্টাইলিশ ডিজাইনে ফিরে এসেছে। স্বাধীনতা, আত্মবিশ্বাস ও স্বাস্থ্য সচেতনতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে এসব পোশাক।

ব্যাগি প্যান্ট: ১৯৮০ দশক ব্যাগি প্যান্ট প্রথমে হিপহপ কালচার ও র‌্যাপ মিউজিকের সাথে যুক্ত হয়ে জনপ্রিয় হয়ে ওঠে। আমেরিকান তরুণরা অনেক সময় এসব ঢিলেঢালা প্যান্ট পরত। এগুলো তাদের চলাচলে আরাম ও ব্যক্তিত্ব প্রকাশ করত। ৯০‑এর দশকে এই প্যান্ট সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ২০০০ সাল থেকে এই প্যান্টের কদর কমতে থাকে। প্রায় দুই যুগ পর ব্যাগি প্যান্ট আবার ফ্যাশনে ফিরে এসেছে। তবে এটি আধুনিক স্টাইল ও ডিজাইনের সঙ্গে মিশে নতুনভাবে জনপ্রিয় হচ্ছে। ব্যাগি প্যান্ট এখন স্ট্রিট ফ্যাশন ও ক্যাজুয়াল পোশাক হিসেবে পরা হচ্ছে। এগুলো হাইওয়েস্ট, ডিস্ট্রেসড বা ডিপ ফিট স্টাইলে পরা হয়।

আশির দশকের হিপহপ কালচারে বেশ জনপ্রিয় ছিল এই বাগি প্যান্ট। ছবি: সংগৃহীত

ভিনটেজ জুয়েলারি: ভিনটেজ জুয়েলারির ফ্যাশন শুরু হয় মূলত ১৯২০-এর দশক থেকে। এই জুয়েলারিগুলো ঐতিহ্য, ক্লাসিক ডিজাইন ও গ্ল্যামারের জন্য বিশেষভাবে জনপ্রিয়। আজকাল, এটি ফ্যাশনেবল এবং নস্টালজিক এক্সপ্রেশন হিসেবে তরুণদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর