২০২৫ সালের সবচেয়ে দামী হীরার মালিক এখন যুক্তরাষ্ট্রের এক সংগ্রাহক

আপডেট : ১৫ মে ২০২৫, ০৪:১৯ পিএম

বিশ্বজুড়ে দামী হীরার জগতে এবার রেকর্ড গড়ল একটি ছোট্ট কিন্তু অত্যন্ত মূল্যবান নীল হীরা। ১৪ মে সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোটেবির আয়োজিত এক নিলামে ‘দ্য মেডিটেরেনিয়ান ব্লু’ নামের ১০.০৩ ক্যারেটের এক হীরা বিক্রি হয়। এই হীরার দাম ওঠে ২ কোটি ১৫ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৩৬ কোটি ৫০ লাখ টাকা। এটি ২০২৫ সালের সবচেয়ে দামি হীরা।

এই হীরাটি খুঁজে পাওয়া যায় ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত কালিনান খনি থেকে। তখন এর ওজন ছিল প্রায় ৩২ ক্যারেট। এরপর এক বছর ধরে চলেছে কাটা, পালিশ আর যত্নে আকৃতি দেওয়া। ছয় মাসের পরিশ্রমে তৈরি হয় বর্তমান আকৃতি ‘কুশন মডিফায়েড ব্রিলিয়ান্ট কাট’। দেখতে ছোট হলেও রঙ আর ঝলমলে উজ্জ্বলতায় চোখ ধাঁধিয়ে দেয় এই হীরা।

নিলামের আগে ‘দ্য মেডিটেরেনিয়ান ব্লু’ ঘুরে বেড়ায় বিশ্বের নানা প্রান্তে। প্রথম প্রদর্শনী হয় আবুধাবিতে, তারপর যায় এশিয়া, মধ্যপ্রাচ্য আর যুক্তরাষ্ট্রে। সবখানেই ধনী হীরা সংগ্রাহক আর গয়না প্রেমীদের নজর কাড়ে এই হীরাটি।

জেনেভার ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে অনুষ্ঠিত নিলামে এই হীরাটি ছিল সবচেয়ে আকর্ষণীয়। মোট ৯৩টি রত্নের মধ্যে প্রায় সবকটিই বিক্রি হয়। তবে ‘দ্য মেডিটেরেনিয়ান ব্লু’-ই ছিল সবার আলোচনার কেন্দ্রবিন্দু। শেষ পর্যন্ত এটি কিনে নেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তিগত সংগ্রাহক।

বিশেষজ্ঞরা বলছেন, এই হীরাটি শুধু দামেই নয়, মান আর সৌন্দর্যেও বিরল। এর নীল রঙ, নিখুঁত কাটা আর স্বচ্ছতা একে করেছে অনন্য। ২০২৫ সালের সবচেয়ে আলোচিত হীরার তালিকায় এখন এক নম্বরে ‘দ্য মেডিটেরেনিয়ান ব্লু’।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর