শরতের ফ্যাশনে কেট মিডলটন ও মেলানিয়া ট্রাম্প

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

শরতের ফ্যাশন মানেই মাটির রং, উষ্ণ আবহ আর ভারী টেক্সচারের ছোঁয়া। এই মৌসুমে স্টাইল নিয়ে হাজির হয়েছেন দুই ভিন্ন ধাঁচের দুই প্রভাবশালী নারী, ওয়েলসের রাজকুমারী কেট মিডলটন ও যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। একসঙ্গে তাঁদের উপস্থিতি যেন শরতের ফ্যাশনকে নতুন করে তুলে ধরল।

এই মৌসুমে স্টাইল নিয়ে হাজির হয়েছেন দুই ভিন্ন ধাঁচের দুই প্রভাবশালী নারী। ছবি: ইনস্টাগ্রাম থেকে

কেট মিডলটনের আভিজাত্যে শরতের ছোঁয়া

কেট মিডলটন আবারও প্রমাণ করলেন যে তিনি মাটির রঙের পোশাককে কতটা আপন করে নিয়েছেন। গাঢ় অলিভ সবুজ ক্রপড জ্যাকেটের সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন নাটকীয় টাই-নেক ব্লাউজ। এর ওপর লম্বা উলের বাদামি স্কার্টে তৈরি হলো শরতের রঙিন ছায়া-মস সবুজ, বনবাদামি আর উষ্ণ নিউট্রাল টোন। কোমরে বেল্ট বেঁধে আকার দিলেন ঢিলেঢালা পোশাকে, সঙ্গে হাঁটুর ওপর পর্যন্ত বাদামি সুয়েড বুট। শরতের জন্য একেবারেই উপযুক্ত সাজ।

ফ্যাশনে মেলানিয়ার নিখুঁত রূপ

অন্যদিকে মেলানিয়া ট্রাম্প বেছে নিয়েছেন একেবারেই ভিন্ন কিছু। ক্যামেল রঙের সুয়েড মিলিটারি-অনুপ্রাণিত জ্যাকেট, কোমরে বেল্ট দিয়ে বাঁধা। এর সঙ্গে স্লিম-ফিট সাদা ট্রাউজার। পায়ে নিউড কালারের হাই হিল। যা লুককে করেছে লম্বাটে ও নিখুঁত। কেটের মতো তিনিও শরতের মাটির রংকে আপন করেছেন, তবে নিজের স্বতন্ত্র সৌন্দর্যে।

আসছে শরতের ট্রেন্ড

শুধু কেট-মেলানিয়া নন, গবেষণাভিত্তিক ট্রেন্ডও ইঙ্গিত দিচ্ছে, এই শরৎ হবে রঙ, টেক্সচার আর বৈচিত্র্যের এক ভিন্ন মিশ্রণ।

  • বিউইচড অ্যাস্থেটিক: গ্রীষ্মের বোহেমিয়ান ছোঁয়া এবার আসছে গাঢ় রঙে। ভেলভেট আর সিল্কের মতো সমৃদ্ধ কাপড় হবে মূল আকর্ষণ।
  • সিনচড স্যুটিং: ফ্যাশন বিশেষজ্ঞ কেন্ডাল বেকারের ভাষায়, ঢিলেঢালা ট্রাউজার থাকবে। তবে ব্লেজার, ভেস্ট আর টপসে আসছে কোমর আঁটসাঁট, ফিটেড লুক।
  • মেটালিক ঝলক: রূপালি স্কার্ট থেকে সোনালি বুট, শরতের ফ্যাশনে আসছে উজ্জ্বল ধাতব আভা।
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান গত দুদিনে দুই বার একটি মার্কিন যুদ্ধজাহাজকে হামলার লক্ষ্যবস্তু করার জবাবে এই হামলা বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর