প্যারিস ফ্যাশন উইক

লুভরের মঞ্চে লুই ভিতোঁ’র আরামের ফ্যাশন

প্যারিস ফ্যাশন উইকে এবার আরামদায়ক পোশাক নিয়ে এসেছে লুই ভিতোঁ। যেখানে মডেলরা পায়ে পরেছিলেন ফ্ল্যাট, স্লিপারের মতো জুতা। আর পরনে ছিল নরম নিটওয়্যার, সিল্কের পায়জামা-স্টাইলের প্যান্ট এবং ঢিলেঢালা বারমুডা।

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১০:৩৪ এএম

প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে এবার আভিজাত্যের সঙ্গে আরামের বিষয়টি মাথায় রেখেছে লুই ভিতোঁ। লুভর মিউজিয়ামের দক্ষিণ উইংয়ে লুই ভিতোঁ’র বসন্ত/গ্রীষ্ম ২০২৬ সংগ্রহে তুলে ধরা হলো এক নতুন ধাঁচের ফ্যাশন। যেখানে বিলাসিতা নয়, পোশাকে স্বস্তি আর প্রশান্তিই হয়ে উঠেছে মূল ভাবনা।

লুই ভিভোঁর ডিজাইনার নিকোলাস ঘেসকিয়েরের বসন্ত/গ্রীষ্ম ২০২৬ নারীদের রেডি-টু-ওয়্যার সংগ্রহ। ছবি: রয়টার্স

এই প্রদর্শনীর নেপথ্যে আছেন ফ্রেন্স ফ্যাশন ডিজাইনার নিকোলাস ঘেসকিয়ের। তিনি বললেন, ‘আমি পোশাকের মাধ্যমে দর্শকদের এমন এক অনুভূতি ভাগ করতে চেয়েছি, যাতে আপনি পাবেন ঘরের আরাম। সেই আরামের ছোঁয়াই ছিল এই সংগ্রহের মূল অনুপ্রেরণা।’

মিউজিয়ামের ঐতিহাসিক এই অংশ একসময় ছিল ফ্রান্সের রানি অ্যান অব অস্ট্রিয়ার গ্রীষ্মকালীন বাসভবন। সেই স্থানটি সাজানো হয়েছিল আর্ট ডেকো আসন ও উনিশ শতকের ভাস্কর্যে। এই ব্যাকড্রপেই মডেলরা হেঁটেছেন ফ্ল্যাট স্লিপারে। আর তাদের পরনে ছিল নরম নিট টপ, সিল্কের পায়জামা, স্টাইলের প্যান্ট আর ঢিলেঢালা বারমুডা।

ডিজাইনার নিকোলাস ঘেসকিয়ের ২০২৬ সালের বসন্ত/গ্রীষ্ম নারীদের রেডি–টু–ওয়্যার সংগ্রহের প্রদর্শনীর শেষে উপস্থিত হন। ছবি: রয়টার্স

এই পোশাকগুলোর নকশা ঘেসকিয়েরের সাম্প্রতিক ফ্যাশন নিয়ে তাঁর চিন্তা-ভাবনাকে স্পষ্ট করেছে। যেখানে গ্ল্যামারের পাশাপাশি থাকে বাস্তব জীবনের আরাম। র‌্যাম্পে দেখা গেল নিট কার্ডিগান, গভীর পকেটওয়ালা কোট, আর কাঁধ খোলা রাখা গাউন। স্টাইলিশ এসব পোশাক যেন বলে দিল, বিলাসিতা মানে শুধু ঝলমলে কাপড় নয়। বরং পোশাকের মধ্যে নিজের স্বস্তি খুঁজে নেওয়াও একধরনের এলিগ্যান্স।

শোয়ের প্রথম সারিতে ছিলেন কে-পপ তারকা লিসা। যিনি ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত মাখোঁ’র সঙ্গে ছবি তুলেছেন। উপস্থিত ছিলেন গায়ক ফেলিক্স, অভিনেত্রী জেন্ডায়া ও এমা স্টোনও। তাঁদের উপস্থিতি যেন শোয়ের গ্ল্যামার বাড়িয়ে তুলেছে আরও কয়েকগুণ।

২০১৩ সাল থেকে লুই ভিতোঁ’র নারী পোশাক বিভাগের নেতৃত্ব দিচ্ছেন ঘেসকিয়ের। ফ্যাশন দুনিয়ায় যখন একের পর এক ব্র্যান্ডে সৃজনশীল পরিবর্তনের ঢেউ বইছে। তখনও তিনি নিজের জায়গা ধরে রেখেছেন দারুণ দৃঢ়তায়।

লুভরের মঞ্চে মডেলদের পরনে ছিল আরামদায়ক সব পোশাক। ছবি: রয়টার্স

এই প্যারিস ফ্যাশন উইক চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এবারের আসরে নতুন সংগ্রহ তুলে ধরবে শ্যানেল, বালেন্সিয়াগা ও লোয়ের মতো নামী ব্র্যান্ডও। সব মিলিয়ে, প্যারিস যেন এখন ফ্যাশন দুনিয়ার সবচেয়ে আলোচিত শহর। যেখানে প্রতিটি প্রদর্শনী বলছে নতুন এক রুচির গল্প।

তথ্যসূত্র: রয়টার্স

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান গত দুদিনে দুই বার একটি মার্কিন যুদ্ধজাহাজকে হামলার লক্ষ্যবস্তু করার জবাবে এই হামলা বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
নানা অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকরা। হত্যা-প্রতারণা-অনলাইন জুয়াসহ নানা মামলায় এক বছরে গ্রেপ্তার ৫৩ জন। খুন-ধর্ষণের মতো অপরাধও করছেন বাংলাদেশিদের যোগসাজশে।
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। লাফ দেওয়ার...
হবিগঞ্জের সাটিয়াজুরীতে প্রায় ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক রেলস্টেশন ভবন অযথাই পড়ে আছে। সুরমা ও কুশিয়ারা এক্সপ্রেস নামের লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্টেশনটির সুফল পাচ্ছেন না...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর