পানীয় হিসেবে অনেকের কাছেই পছন্দের স্মুদি। মজার স্বাদের এই স্মুদি যদি হয় পুষ্টিতে ভরপুর তাহলে আর কী লাগে। দেশীয় উপকরণে তৈরি পানীয় বানাতে পারেন বাড়িতেই। মোরিঙ্গা গ্রিন ভেগান স্মুদির রেসিপি দিয়েছেন শবনম রহমান।
উপকরণ: সজনেপাতা ১০-১২টা, আমন্ড (খোসা ছাড়ানো) ৪টি, নারকেল ৪টি, দারুচিনি পাউডার ১ চা-চামচ, খোসা ছাড়ানো আপেল (কুচিয়ে নিতে হবে) ১টা, আদা ১ কুচি, খেজুর ২টি, কুমড়ার বীজ ১ চা-চামচ, সূর্যমুখীর বীজ ১ চা-চামচ, আইস কিউব ৪টি এবং পানি পরিমাণমতো।

প্রণালী: প্রথমে নারকেল ও পানি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার পরিস্কার কাপড় দিয়ে নারকেলের দুধ আলাদা করে নিতে হবে। এই নারকেলের দুধে সজনেপাতা, আদা কুচি, কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, খেজুর, আপেল কুচি, আমন্ড কুচি, দারচিনি পাউডার ও আইস কিউব দিয়ে ব্লেন্ড করে নিন। সার্ভিং গ্লাসে ঢেলে কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ ও আমন্ড কুচি দিয়ে গার্নিশ করুন।
আরও পড়ুন:
বাড়িতে বানাতে পারেন জাফরানের পায়েস



