ঈদের রেসিপি

ব্রেড দিয়ে বানাতে পারেন মজার মিষ্টি

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০১:৪০ পিএম

ঈদের সকালে মিষ্টিমুখ করতে পায়েস, সেমাই তো রেডি। ভিন্ন স্বাদ আনতে বানাতে পারেন মজার মালাই মিষ্টি। তাও আবার বাড়িতে থাকা ব্রেড দিয়েই। রেসিপি দিয়েছেন ফ্লোরা আহাম্মেদ। কয়েকটি ধাপে বানাতে হবে মিষ্টি।

প্রথমে পুর তৈরির জন্য লাগবে ১/২ লিটার তরল দুধ, ১/৪ কাপ গুঁড়ো দুধ, দেড় বা দুই টেবিল চামচ চিনি, সামান্য এলাচ গুঁড়ো, দেড় চা-চামচ ঘি। একটি প্যানে সবগুলো উপকরণ একত্রে ভালো ভাবে মিশিয়ে নিন। তারপর চুলায় মিডিয়াম এবং লো আঁচে অনবরত নাড়তে থাকুন। শুকিয়ে এলে নামিয়ে নিয়ে অন্য পাত্রে তুলে রাখতে হবে।

বাসায় থাকা ব্রেড দিয়ে বানাতে পারবেন এই মিষ্টি। ছবি: ফ্লোরা আহাম্মেদ

মালাই তৈরির জন্য লাগবে হাফ লিটার তরল দুধ, ১/৩ কাপ গুঁড়া দুধ এবং দেড় টেবিল চামচ চিনি। প্যানে সবগুলো উপকরণ একত্রে ভালো ভাবে মিশিয়ে নিন। এবার চুলায় মিডিয়াম লো আঁচে অনবরত নাড়ুন। মালাইয়ের টেক্সচারে এলে নামিয়ে নিতে হবে।

রোল তৈরির জন্য লাগবে একটা বে্রড, পেস্তা বা কাজু বাদাম ইচ্ছেমতো। প্রথমে পাউরুটির চারপাশের বাদামি অংশ কেটে ফেলুন। এবার বেলনের সাহায্যে বেলে নিয়ে পুর দিয়ে রোল করে সার্ভিং ডিশে রাখতে হবে। উপরে মালাই ঢেলে ইচ্ছে অনুযায়ী বাদাম দিয়ে সাজিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিন প্রাণ জুড়ানো এই ডেজার্ট।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরও সাত যাত্রী।
বখাটে কিশোর চক্রসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান চালানো হয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় হামজা চৌধুরী বলেছেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত এবং এই টুর্নামেন্টে এসে সম্মানিত বোধ করছি। আমাদের জন্য এটি স্পষ্টতই একটি বড় সুযোগ, কারণ আমরা আমাদের...
তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ২০৩৩ থেকে ২০৩৭ সালের মধ্যে এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর