চিকেন কাবাব যেভাবে বানাবেন

আপডেট : ২৩ জুন ২০২৪, ০১:০৮ পিএম

ঈদ শেষ হলেও, বাকি রয়েছে এখনও নিমন্ত্রণের পর্ব। এখন দাওয়াতে মাংস পোলাও তো থাকবেই। তার পাশাপাশি রাখতে পারেন মজার চিকেন কাবাব। খুব সহজেই বানাতে পারেন এই আইটেমটি। রেসিপি দিয়েছেন ফারজানা আব্দুল্লাহ প্রিয়াঙ্কা

উপকরণ: বোনলেস চিকেন ৩০০ গ্রাম, ছোলার ডাল ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১২ চা-চামচ, জিরার গুড়া ১২ চা-চামচ, ধনে গুড়া ১২ চা-চামচ, লাল মরিচের গুঁড়া ১২ চা-চামচ, গোলমরিচ গুঁড়া সামান্য, লেবুর রস বা সাদা ভিনিগার ১২ চা-চামচ, বেসন ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, ডিম ১টা, ধনেপাতা কুচি সামান্য এবং তেল প্রয়োজন মতো। এছাড়াও সাজানোর জন্য রাখতে পারেন গাজর, ক্যাপসিকাম, কাঁচা মরিচ, পেঁয়াজ রিং করে কাটা, ধনেপাতা ও টমেটোর সস পরিমাণমতো।

প্রণালী: প্রথমে গ্রাইন্ডারে চিকেন গ্রেট করে নিন। এবার ছোলার ডাল ভাল করে বেটে নিন। একটা পাত্রে চিকেন কিমা ও ডাল বাটার মিশ্রণ নিন। তারপর একে একে আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা, সমস্ত গুঁড়া মশলা ও লেবুর রস বা সাদা ভিনিগার মিশিয়ে নিন। এবার তাতে লবণ, ধনেপাতা কুচি ও বেসন দিয়ে আবারও ভাল করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি ১৫ মিনিট ঢেকে রাখুন। আর একটা পাত্রে ডিম ফেটিয়ে তাতে গোলমরিচ গুঁড়া, লবণ ও ধনেপাতা কুচি মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। ফ্রাইং প্যানে তেল গরম করুন। চিকেনের মিশ্রণ থেকে মনের মত আকারের কাবাব আকারে গড়ে নিয়ে ডিমের ব্যাটারে ডোবান। তারপর গরম তেলে ছেড়ে দিন। এপিঠ-ওপিঠ ফ্রাই করে তুলে নিয়ে, আবার ডিমের ব্যাটারে ডুবিয়ে মাঝারি আঁচে ভেজে নিন। তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এবার একটা প্লেটে নিয়ে ক্যাপসিকাম, গাজর, রিং পেঁয়াজ, কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে সাজান। টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
সৌদি আরবকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করলে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন স্থাপনায় হামলার হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে বাব আল-মানদেব প্রণালীতে মার্কিন জাহাজ চলাচল বন্ধের...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর