৩০ মিনিটে বানিয়ে নিন মজার কাবাব, রইল রেসিপি

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৪:২০ পিএম

কাবাব খেতে যারা ভালোবাসেন, আজ তাদের জন্য একটি বিশেষ দিন। কারণ, আজ বিশ্ব কাবাব দিবস। রেস্টুরেন্ট বা বাইরে না খেয়ে খুব সাধারণ উপকরণ দিয়ে ঘরেই বানিয়ে নিতে পারেন মজারদার কাবাব। আর সময় লাগবে মাত্র ৩০ মিনিট। চলুন দেখে নেওয়া যাক চিকেন ও আলুর একটি সুস্বাদু কাবাবের সহজ রেসিপি।

উপকরণ: সেদ্ধ আলু ২০০ গ্রাম, সেদ্ধ মুরগি ২৫০ গ্রাম, গরম মশলা ১ চামচ, জিরা গুঁড়া ১ চামচ, সয়া সস ১ চামচ, গোল মরিচের গুঁড় ১/২ চামচ, আদা-রসুন বাটা ১ চামচ, কাঁচা মরিচ কুচি ৩-৪টা, ধনে পাতা কুচি ২ চামচ, পুদিনা পাতা কুচি ১ চামচ, ডিম ২টা, ব্রেড ক্রাম্বস ১ কাপ, লবণ স্বাদমতো এবং ভাজার জন্য তেল পরিমাণমতো।

প্রণালী: মুরগি ও আলু প্রথমে সেদ্ধ করে নিতে হবে। এরপর মুরগির মাংস ঝুরি করে নিন। একটি বাটিতে সেদ্ধ আলু চটকে নিন। এবার তাতে মুরগির মাংস মিশিয়ে নিতে হবে। এবার এতে গরম মশলা, লবণ, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, আদা-রসুন বাটা, ধনেপাতা, পুদিনা পাতা, সয়া সস ও কাঁচা মরিচ মিশিয়ে দিন। মিশ্রণটি চটকে মেখে নিন। এই মিশ্রণটি ১০-১৫ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন।

মিনিট পনেরো পর ফ্রিজ থেকে বের করে পছন্দমতো কাবাবের আকারে গড়ে নিন। এরপর একটি বাটিতে দুটো ডিম ফেটিয়ে নিন। অন্য একটি প্লেটে ব্রেডক্রাম্বস নিন। ডিমের মধ্যে কাবাবগুলো ডুবিয়ে, ব্রেডক্রাম্বস মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করুন। ডুবো তেলে কাবাবগুলো ভেজে নিন। তৈরি হয়ে গেল মুরগি ও আলুর কাবাব।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএমজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী পাঁচ মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষণায় বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের সবচেয়ে বড়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর