এগলেস অ্যাপল হানি পাই যেভাবে বানাবেন

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৮:৫০ পিএম

বাড়ির ছোট সদস্য একদমই কিছু খেতে চাই না। স্কুলে টিফিন দিলেও ফেরত নিয়ে আসে। আর বিকেলের নাশতা তো মুখেই রোচেনা। এই চিত্র যেন প্রতিটা ঘরে ঘরেই। তাই বিকেলের নাশতায় বা স্কুলের টিফিনে মজাদার কিছু আইটেম রাখতে পারে। তেমনই একটি খাবারের রেসিপি দিয়েছেন তাবাসসুম রহমান। এই খাবারটি একদিকে যেমন পুষ্টি দেবে, অন্যদিকে পেটও ভরবে।

উপকরণ: ময়দা ১৮০ গ্রাম, মাখন ১০০ গ্রাম, গুঁড়া চিনি ১০০ গ্রাম, বড় আপেল কুচি ১টি, মধু ২ টেবিল চামচ, শুকনো চেরি ১ টেবিল চামচ, শুকনো কিউই ১ টেবিল চামচ, কাজুবাদাম গুঁড়া ১ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, খোয়া ক্ষীর ২ টেবিল চামচ, কাস্টার্ড পাউডার ১ টেবিল চামচ, বরফ জল ১/২ কাপ, দুধ ২ টেবিল চামচ এবং লবণ স্বাদমতো।

প্রণালী: একটি পাত্রে ময়দা, মাখন, লবণ এবং ২ টেবিল চামচ চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার মাখন ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। বরফ পানি দিয়ে ময়দাকে মেখে ডো তৈরি করে নিতে হবে। এবার ঢাকনা যুক্ত বক্সে রেখে ফ্রিজে এক ঘণ্টা রেখে দিন। অন্যদিকে একটি পাত্রে আপেল, মধু, চিনি, চেরি, কিউই, কিশমিশ, কাজুবাদাম গুঁড়া, খোয়া ক্ষীর, কাস্টার্ড পাউডার নিয়ে ভাল করে মিশিয়ে নিন। আধঘণ্টা ঢেকে রেখে দিতে হবে।

এবার ময়দা মাখা দু’ভাগ করে বড় লেচি কেটে নিয়ে গোল এবং মোটা করে বেলে নিন। বেকিং ট্রেতে তেল ব্রাশ করে, বেলে রাখা গোল রুটি বেকিং ট্রের ভিতর রেখে উপরে আপেলের মিশ্রণ ঢেলে দিন। আপেলের উপরে কয়েকটি বাটারের টুকরো সাজিয়ে দিন। এবার আর একটি রুটি সরু ও লম্বা করে কেটে বেকিং ট্রেতে রেখে রুটির উপরে দুধ ব্রাশ করে চিনি ছড়িয়ে দিন। ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে ৫০ মিনিট বেক করে নিলেই তৈরি এগলেস অ্যাপেল হানি পাই।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএমজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী পাঁচ মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষণায় বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের সবচেয়ে বড়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর