অতিরিক্ত তেল ছাড়াই বানিয়ে নিন চিকেন স্টু  

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০২:৫২ পিএম

সবসময় একই স্বাদের চিকেন কারি খেতে অনেকের ভালো লাগে না। তাছাড়া তেল মশলাদার খাবার প্রতিদিন না খাওয়াই ভাল। সুস্বাস্থ্য আর স্বাদ, কোনোটার সাথেই আপস করতে না চাইলে বানাতে পারেন মুরগির এই সহজ পদটি।

যারা ওজন কমাতে চান, কিংবা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন, তাদের দারুণ উপকারে আসবে এই খাবার। দেখে নিন রেসিপি।

উপকরণ: মুরগির মাংস ৫০০ গ্রাম, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ৪টি, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, তেজপাতা ২টি, লবঙ্গ ৩টি, এলাচ ৩টি, দারুচিনি ১টি, পেঁয়াজ ২টি, আলু ২টি, কাঁচা পেঁপে ছোট ১টি, গাজর ১টি, মাখন ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

প্রণালী: প্রথমে একটি বাটিতে মুরগির মাংসের টুকরা আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া, লবণ ও লেবুর রস দিয়ে ভাল করে মেরিনেট করে রাখুন অন্তত ১৫ মিনিটের মতো। এরপর কড়াইয়ে মাখন গরম করে লবঙ্গ, এলাচ, দারুচিনি ও তেজপাতা দিয়ে নিন। সামান্য একটু নেড়ে পেঁয়াজ কুচি মিশিয়ে দিন। এই পদের জন্য সবজি একটু বড় আকারে কেটে নেবেন। সবজিগুলোর সঙ্গে গোলমরিচ গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, জিরা গুঁড়া ও কাঁচা মরিচ মিশিয়ে কড়াইয়ে দিন। ভাল করে মিশিয়ে মুরগির মাংস দিয়ে দিন।

একটু ভাজা ভাজা হয়ে এলে আপনি যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান, সে অনুযায়ী পানি দিন। ঝোল একটু ঘন করতে চাইলে নামানোর আগে সামান্য কর্নফ্লাওয়ার মেশাতে পারেন। তারপর গরম গরম পরিবেশন করুন চিকেন স্টু।  

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আজ বৃস্পতবিার সকাল থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।
জামায়াতে ইসলামী এখন জামায়াত লীগ হয়েছে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
এটা আগে থেকেই নির্ধারিত যে, প্রথমবারের মতো আয়োজিত ১৪ দলের ফিফা আসিয়ান কাপ দুটি ডিভিশনে হবে। এর মধ্যে বাংলাদেশসহ ৮টি দল আছে ডিভিশন-১ বা প্রিমিয়ার ডিভিশনে। এই ৮ দল দুটি গ্রুপে ভাগ হয়ে নিজেদের মধ্যে...
শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও জুয়া খেলা প্রতিরোধে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর