পূজায় বানাতে পারেন নিরামিষ সবজি পনির

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০১:১৩ পিএম

পুজার বেশ কয়েকটা দিন নিরামিষ খাওয়ার চল রয়েছে। তবে নিরামিষের কথা শুনলে অনেকের আবার মন খারাপ হয়ে যায়। বাড়িতে রান্না করুন নিরামিষ সবজি পনির। যা ভুলিয়ে দেবে আমিষের স্বাদও। আর বানাতেও খাটুনি অনেকটাই কম। ভাত, পরাটা বা লুচি দিয়ে খেতে পারেন এই পদটি।

উপকরণ: পনির ২০০ গ্রাম, ব্রকলি ১টা (টুকরা করা), ফুলকপি ছোট ১ টা (টুকরা করা), ক্যাপসিকাম ১টা, গাজর ১টা, আলু ১টা, টমেটো ১টা, আদা ৫ টেবিল চামচ, কাঁচা মরিচ, জিরা বাটা ২ চা-চামচ, হলুদ গুঁড়া, তেজপাতা ২টি, কাশ্মীরী মরিচের গুড়া ১/২ চা-চামচ, তেল ১/২ কাপ, গরম মসলা ১ চা-চামচ, লবণ ও চিনি স্বাদমতো।

প্রণালী: প্রথমে একটা পাত্রে তেল গরম করে তাতে তেজপাতা ফোড়ন দিন। এবার সব সবজি দিয়ে লবণ ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার পনির, কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে সব সবজির সাথে ভালো করে ভাজুন। এবার মশলা দিয়ে কষিয়ে নেন। তারপর দেড় কাপ পানি দিয়ে ঢাকা দিয়ে দিন। পানি কিছুটা টেনে এলে গরম মসলা দিয়ে নেড়ে নামিয়ে নিন। ব্যস তৈরি নিরামিষ সবজি পনির।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
সর্বশেষ বিশ্বকাপেই রোনালদোর মধ্যে বয়সের ছাপ দেখা গেছে। বৈশ্বিক টুর্নামেন্টে নিজেকে খুব একটা মেলেও ধরতে পারেননি তিনি। এতে রোনালদোর অবসর নিয়েও আলোচনা শুরু হয়। রোনালদো নিজেও বিশ্বকাপের পর অবসরের কথা...
সরকার ভাড়া নির্দিষ্ট করে দিলেও রাজধানীর লোকাল বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। অভ্যন্তরীণ রুটে ৫ থেকে ১৫ টাকা বাড়তি নেওয়ার অভিযোগ তাদের।
বাংলাদেশে মেটার একটি কার্যালয় খোলার জন্য প্রতিষ্ঠানটিকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
গাজীপুরের কাশিমপুরের চক্রবর্তী এলাকায় এক ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফিস আহমেদ (৩২) নামের এক পোশাককর্মী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর