মুচমুচে পটেটো টর্নেডো বানাবেন যেভাবে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম

ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো ওয়েজেসের মতো আমাদের দেশে জনপ্রিয় স্ট্রিট ফুডের তালিকায় এখন যুক্ত হয়েছে পটেটো টর্নেডো। একে স্পাইরাল পটেটোও বলে থাকেন অনেকে।

তবে খোলা তেলে এবং রাস্তার পাশে তৈরি হয় বলে পটেটো টর্নেডোকে স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে বিবেচনা করা যায় না। শিশুরা যেহেতু এই খাবারটি ভীষণ পছন্দ করে থাকে, তাই তাদেরকে আলুর এই পদটি বানিয়ে দিতে পারেন বাড়িতেই। সহজ এই নাশতাটি বানাতে লাগবে মাত্র ২০ মিনিটেরও কম সময়। 

উপকরণ: আলু ২টি, মরিচের গুঁড়া আধা চা চামচ, চিলি ফ্লেক্স আধা চা চামচ, অরিগ্যানো আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, ভাজার জন্য তেল

প্রণালী: আলুর খোসা ছাড়িয়ে নিন। আলুগুলোকে একটি কাঠির ওপর রাখুন এবং ছুরি দিয়ে রিংয়ের মতো সর্পিলভাবে কাটুন। এবার একটি পাত্রে মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, গোলমরিচ গুঁড়া ও স্বাদমতো লবণ নিয়ে ভালো করে মেশান। এবার এই ব্যাটার ভালো করে আলুতে লাগান। 

চুলায় একটি ছড়ানো কড়াই বসান। এতে তেল দিয়ে ভালো করে গরম করুন। এরপর ডুবো তেলে সোনালি-বাদামি হওয়া পর্যন্ত আলুগুলো ভাজুন। টমেটো কেচাপ, বিট লবণ বা মেয়োনিজ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। 

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
গাজীপুরের কালিয়াকৈরে আগুনে পুড়ে গেছে দুটি কলোনির ২৩টি ঘর ও ৫টি দোকান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
১১ বছর পর যুক্তরাষ্ট্র সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার জয়েন্ট বেস অ্যান্ড্রুসে শি জিনপিংকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তার সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সর্বশেষ বিশ্বকাপেই রোনালদোর মধ্যে বয়সের ছাপ দেখা গেছে। বৈশ্বিক টুর্নামেন্টে নিজেকে খুব একটা মেলেও ধরতে পারেননি তিনি। এতে রোনালদোর অবসর নিয়েও আলোচনা শুরু হয়। রোনালদো নিজেও বিশ্বকাপের পর অবসরের কথা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর