খাবারে অরুচি? জিভে জল আনবে এই রেসিপি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৩:১২ পিএম

বাজারে এখন আমড়া পাওয়া যাচ্ছে। লবণ-মরিচ মিশিয়ে টক স্বাদের আমড়া খেতে অনেকেই পছন্দ করেন। তবে বেশিরভাগ মানুষই জানেন না, আমড়ার খোসা দিয়েও কত সুস্বাদু আইটেম বানানো সম্ভব! 

এই খোসা কেউ কেউ ভর্তা বানিয়ে খায়, কেউবা আচার অথবা জেলি বানায়। স্বাদে বৈচিত্র্য আনতে এবং খাবারে রুচি বাড়াতে আমড়ার খোসা ভর্তা বানিয়ে দেখতে পারেন। রেসিপি দিয়েছেন উম্মে হাবিবা সাদিয়া।   

উপকরণ: আমড়া, পেঁয়াজ, শুকনা মরিচ, রসুন, হলুদ গুঁড়া, ধনেপাতা, সরিষার তেল, লবণ। 

প্রণালী: প্রথমে আমড়া থেকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে একটু হলুদ দিয়ে ভাপিয়ে নরম করে নিতে হবে।

এরপর শুকনা মরিচ এবং রসুন ভেজে নিন। বাটিতে পরিমাণমতো পেঁয়াজ কুঁচি, ধনেপাতা, শুকনা মরিচ, রসুন, সরিষার তেল আর লবণ নিয়ে আমড়ার খোসার সঙ্গে চটকে নিলেই জিভে জল আনা মজার এই ভর্তা তৈরি। 

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ইরানে পুনরায় হামলা শুরুর সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এই সংঘাত কার্যত শেষ হয়ে গেছে। কাতারের প্রধানমন্ত্রী ও প্রধান মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর  সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন নূর হোসেন। বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র...
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তিনদিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।...
ইয়েমেনে চলমান হামলা ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ। এর মধ্যে প্রায় ১ লাখ ৬৫ হাজার শিশু। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর