শীতের সবজি দিয়ে ঝাল ঝাল পুলিপিঠা

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১২:১১ পিএম

শীত আসবে আর আমরা পিঠা খাব না, এমন কখনও সম্ভব! এদিকে বাজার সয়লাব শীতের নতুন সবজিতে। দোকান থেকে না কিনে ঘরেই বানিয়ে নিতে পারেন সবজি দিয়ে দারুণ সুস্বাদু ঝালপুলি পিঠা। রেসিপি দিয়েছেন রন্ধনবিদ স্মৃতি সাহা। 

উপকরণ: ফুলকপি কুচি ১ কাপ, শিম কুচি ১ কাপ, মূলা কুচি আধা কাপ, পেঁপে কুচি আধা কাপ, গাজর কুচি ১ কাপ, পেঁয়াজকলি কুচি ১ কাপ, কাঁচামরিচ কুচি করা ২টি, পেঁয়াজ কুচি আধা কাপ, তেল পরিমাণমতো, লবণ ও হলুদ পরিমাণমতো, ধনেপাতা কুচি ১ চামচ, ভাজা গরম মশলার গুঁড়া ১ চামচ।  

প্রণালী: কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, লবণ, হলুদ দিয়ে স্বচ্ছ হয়ে এলে সমস্ত সবজি ও কাচাঁমরিচ দিয়ে ঢেকে দিতে হবে। সবজি নরম হয়ে এলে গরম মশলার গুঁড়া ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে। ময়দায় তেল, লবণ দিয়ে ময়ান দিয়ে কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে।

আবহমানকাল ধরেই ভোজনরসিকদের রসনা তৃপ্তি মেটাচ্ছে শীতের পিঠা। ছবি: স্মৃতি সাহার সৌজন্যে

এবার ডো থেকে পুলি তৈরি করে মাঝে সবজির পুর রেখে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি সবজির ঝাল পুলি।   

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর