লেমন জিঙ্গার চিকেন যেভাবে বানাবেন, রইল রেসিপি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩০ পিএম

এই খাবারটি মূলত এশিয়ান কুজিনের অংশ। চাইনিজ এবং থাই কুজিনেও এই খাবারটি বেশ জনপ্রিয়। চাইনিজ কুজিনে, এই ধরনের খাবারে সাধারণত সয়া সস, আদা, রসুন এবং কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়, যা এই রেসিপিতেও রয়েছে। থাই কুজিনেও লেমন এবং আদার (জিঙ্গার) ব্যবহার বেশি। যা খাবারকে টক-মিষ্টি এবং মসলাদার স্বাদ দেয়। রইল রেসিপি।

উপকরণ: মুরগির মাংস ১/২ কেজি (বোনলেস, কিউব করে কাটা), আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লেবুর খোসা কুঁচি (জেস্ট) ১ চা-চামচ, সয়া সস ২ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো ১/২ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ, তেল ২ টেবিল চামচ, পানি ১/২ কাপ এবং কুচি করা স্প্রিং অনিয়ন বা ধনেপাতা (সাজানোর জন্য)।

প্রস্তুত প্রণালী: মুরগির টুকরোগুলো একটি পাত্রে নিয়ে তার সঙ্গে আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, সয়া সস, মধু, গোলমরিচ গুঁড়া ও লবণ মিশিয়ে নিন। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন।

এবার একটি প্যানে তেল গরম করুন। মেরিনেট করা মুরগির টুকরোগুলো দিয়ে হালকা বাদামি রঙ করে ভেজে নিন। চিকেনগুলো ভাজা হলে এতে ১/২ কাপ পানি দিয়ে ঢেকে দিন। ৫-৭ মিনিট মিডিয়াম আঁচে রান্না করুন। এরপর লেবুর খোসা কুঁচি (জেস্ট) দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

হয়ে গেলে নামিয়ে নিন এবং স্প্রিং অনিয়ন বা ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। গরম গরম ভাত বা নুডলসের সঙ্গে খেতে দারুণ লাগবে। উপভোগ করুন আপনার লেমন জিঙ্গার চিকেন।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর