যেভাবে বানাবেন মজার চিকেন লিভার পাই

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১২:২৩ পিএম

শিশুর টিফিনে বা নাশতার মজার একটি খাবার চিকেন লিভার পাই। দেখতে এবং খেতে বেশ সুস্বাদু। ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করতে পারেন মজার এই আইটেমটি। রইল রেসিপি।

উপকরণ: চিকেন লিভার ২৫০ গ্রাম, পেঁয়াজ ১টি (মিহি করে কাটা), রসুন ২-৩ কোয়া (কুচি করা), বাটার ২ টেবিল চামচ, ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ, ডিম ১টি (সেদ্ধ করে কাটা), গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, মরিচের গুঁড়া ১ চা-চামচ, টমেটো পেস্ট ১ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, পাফ পেস্ট্রি বা পাই ক্রাস্ট ১টি (রেডিমেড বা হাতে তৈরি) এবং ডিমের কুসুম ১টি।

তৈরি প্রক্রিয়া: প্রথমে চিকেন লিভার ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। বড় টুকরো করে কেটে নিন। তারপর একটি প্যানে বাটার গরম করে, তাতে পেঁয়াজ ও রসুন দিয়ে হালকা বাদামি করে ভাজুন। এবার এতে চিকেন লিভার দিন এবং ৫-৭ মিনিট ভাজুন। গোলমরিচ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, সয়াসস এবং টমেটো পেস্ট দিন। লিভার ভালোভাবে ভাজা হলে এতে ফ্রেশ ক্রিম মিশিয়ে দিন। সেদ্ধ ডিম কুচি করে দিন এবং ভালোভাবে মেশান।

এবার পাই তৈরির পালা। তার জন্য পাই ক্রাস্ট বা পাফ পেস্ট্রি রোল করে একটি পাই বেকিং ট্রেতে বিছিয়ে দিন। রান্না করা লিভার মিশ্রণ এর উপর দিন এবং সমানভাবে ছড়িয়ে দিন। উপরের অংশ ঢেকে দিয়ে পাই শেপ তৈরি করুন। ডিমের কুসুম ব্রাশ করে দিন, যাতে সুন্দর রঙ আসে। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রি-হিট ওভেনে ২৫-৩০ মিনিট দিতে হবে। পাইয়ের উপরিভাগ সুন্দর গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত বেক করুন।

পাই ঠান্ডা হলে টুকরা করে নিন এবং গরম গরম পরিবেশন করুন। এই চিকেন লিভার পাই সকালের নাশতা, বিকেলের স্ন্যাকস বা ডিনারের জন্য দারুণ উপযুক্ত।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর