লেমন গার্লিক চিকেন যেভাবে বানাবে, রইল রেসিপি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৮ পিএম

লেমন গার্লিক চিকেন মূলত মেডিটেরেনিয়ান এবং ওয়েস্টার্ন কুজিনের খাবার। এই খাবারটি গ্রিক, ইতালি এবং আমেরিকায়ও বেশ জনপ্রিয়। অলিভ অয়েল, লেবু ও রসুন, এই তিনটি উপাদানই মেডিটেরেনিয়ান রান্নার অন্যতম বৈশিষ্ট্য। ইউরোপ এবং আমেরিকান রেস্টুরেন্টে এটি বেশ প্রচলিত।

এই খাবারটি তৈরিতে মূলত চিকেন ব্রেস্ট ব্যবহার করা হয়। ক্রিম বা বাটার ব্যবহার করলে তৈরি হবে ওয়েস্টার্ন স্টাইলের খাবার। তাই খাবারটি চাইলে আপনি নিজের মতো করে দেশি স্বাদে কাস্টমাইজ করতে পারেন। রইল সুস্বাদু লেমন গার্লিক চিকেন তৈরির সহজ রেসিপি।

উপকরণ: মুরগির ব্রেস্ট পিস ৪টি (কিউব কাট করতে হবে), ৪-৫টি রসুন কোয়া (কুচি করা), একটি লেবুর রস, ২ টেবিল চামচ অলিভ অয়েল (চাইলে বাটারও ব্যবহার করতে পারেন), লবণ ১ চা-চামচ (স্বাদমতো), গোল মরিচের গুঁড়া ১/২ চা-চামচ, অরিগানো সামান্য (হাফ চা-চামচ) ধনে পাতা কুচি ১ চা-চামচ (গার্নিশের জন্য)।

প্রস্তুত প্রণালী: মেরিনেশনের জন্য একটি বাটিতে মুরগির টুকরোগুলো নিয়ে তার মধ্যে লেবুর রস, রসুন কুচি, লবণ, গোল মরিচ ও অরিগানো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর অন্তত ৩০ মিনিট ফ্রিজারে রেখে দিন।

এবার একটি প্যানে অলিভ অয়েল বা বাটার গরম করুন। মেরিনেট করা মুরগির টুকরোগুলো মাঝারি আঁচে ৫-৭ মিনিট করে ভাজুন। খেয়াল রাখবেন প্রতিটা সাইড যেন সোনালি বাদামী হয়ে যায়। আর সম্পূর্ণ সেদ্ধ হয়। এরপর প্যানে যদি অতিরিক্ত লেমন- গার্লিক সস থাকে, সেটাও ভালোভাবে রান্না করে মুরগির উপর ঢেলে দিন।

গরম গরম লেমন গার্লিক চিকেন পরিবেশন করুন ধনিয়া পাতা কুচি ছড়িয়ে। সাইড হিসেবে রাইস, পাস্তা বা সালাদের সাথে খেতে পারবেন। এই রেসিপিটি খুবই সহজ, স্বাস্থ্যকর এবং দারুণ স্বাদের।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর