যেভাবে বানাবেন ডিমের হালুয়া, রইল রেসিপি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম

শবে বরাতের এই দিনে বাড়িতে বানাতে পারেন ডিমের হালুয়া। খুব সহজে বাড়িতে বানাতে পারেন এই আইটেমটি। রইল সহজ রেসিপি।

উপকরণ: ডিম ৬টি, চিনি ১ কাপ, ঘি ১ কাপ, গুঁড়া দুধ ১/২ কাপ এবং এলাচ গুঁড়া ১/২ চা-চামচ।

প্রস্তুত প্রণালী: ডিমগুলো একটি বাটিতে নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন, যাতে কুসুম ও সাদা অংশ ভালোভাবে মিশে যায়। ফেটানো ডিমের সাথে চিনি ও গুঁড়া দুধ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিন। একটি প্যানে ঘি গরম করুন (মাঝারি আঁচে)। গরম ঘিতে ডিমের মিশ্রণ ঢেলে দিন। অল্প আঁচে রান্না করুন এবং কাঠের চামচ দিয়ে মিশ্রণটি নাড়তে থাকুন। ধীরে ধীরে এটি জমতে শুরু করবে।

এবার হালুয়াতে এলাচ গুঁড়া দিয়ে দিন। হালুয়া প্যানের গা থেকে ছাড়তে শুরু করলে বুঝতে হবে এটি তৈরি হয়ে গেছে। গরম বা ঠান্ডা হালুয়া পরিবেশন করতে পারেন। চাইলে উপর থেকে বাদাম বা কিশমিশ ছড়িয়ে দিতে পারেন।

বেশি ভাজলে হালুয়া শক্ত হয়ে যাবে। তাই নরম ও মসৃণ রাখার জন্য সময়মতো নামিয়ে ফেলুন। ইচ্ছা করলে ঘিয়ের পরিমাণ কমিয়ে নিতে পারেন।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর