রান্নার এই উপকরণগুলো ক্ষতিকর, কী ব্যবহার করবেন?

কালো প্লাস্টিকের রান্নার উপকরণে থাকতে পারে বিষাক্ত রাসায়নিক, পরিবর্তে কী ব্যবহার করবেন? জেনে নিন।

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৩:৩৯ পিএম

রান্নার জন্য ব্যবহৃত বাসন-কোসনের গুণগত মান ভালো হওয়া দরকার। সম্প্রতি কালো প্লাস্টিকের রান্নার উপকরণ নিয়ে নানা গবেষণা ছড়িয়েছে। যেখানে এসব পাত্রের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে বলা হয়েছে। আপনার সুস্থতার জন্য কী ব্যবহার করা উচিত, তা জানুন।

অনেক রান্নার কাজে আমরা কালো প্লাস্টিকের তৈরি চামচ, স্প্যাটুলা এবং স্টোরেজ কন্টেইনার ব্যবহার করি। কিন্তু অনেক সময় এসব কালো প্লাস্টিক পুনর্ব্যবহৃত ইলেকট্রনিক পণ্য থেকে তৈরি করা হয়।

কম্পিউটার, কফি মেশিন ও টিভির মতো ইলেকট্রনিক ডিভাইসের কভার তৈরি করা হয় এসব তৈজসপত্র। এটি তৈরিতে আগুন প্রতিরোধক রাসায়নিক ব্যবহার করা হয়। এই রাসায়নিকগুলো রান্নার পাত্রে থাকলে তা খাবারের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে।

যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসে করা এক গবেষণায় ২০০টিরও বেশি কালো প্লাস্টিকের পণ্য পরীক্ষা করা হয়। এতে ডেকা-বিডিই (deca-BDE) নামের একটি ক্ষতিকর রাসায়নিক পাওয়া গেছে। যা ২০২১ সালে যুক্তরাষ্ট্রের পরিবেশ সংরক্ষণ সংস্থা (EPA) নিষিদ্ধ করে।

কম্পিউটার, কফি মেশিন ও টিভির মতো ইলেকট্রনিক ডিভাইসের কভার তৈরি করা হয় এসব তৈজসপত্র। ছবি: ফ্রিপিক

এই রাসায়নিকগুলো হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে এবং শিশুদের জন্য বেশি বিপজ্জনক। কারণ খেলনার মধ্যেও এই পুনর্ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার করা হয়।

আরেক গবেষণায় দেখা গেছে, ৮৫% কালো প্লাস্টিকের রান্নার পাত্রে আগুন প্রতিরোধক রাসায়নিক রয়েছে। রান্নার সময় তাপের সংস্পর্শে আসার ফলে প্লাস্টিকের ক্ষুদ্র কণা খাবারে মিশে যেতে পারে। যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

তাহলে সমাধান কী?

সম্পূর্ণ প্লাস্টিক বাদ দেওয়া কঠিন হলেও, কিছু ছোট পরিবর্তন স্বাস্থ্যঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। যেমন—

স্টিলের বাসন-কোসন ব্যবহার করুন: এটি সহজে পরিষ্কার করা যায় এবং স্বাস্থ্যঝুঁকি থাকে না।
সিলিকন বা কাঠের রান্নার চামচ নিন: নন-স্টিক পাত্রের জন্য আদর্শ এবং সহজে হাত ধোয়া যায়।
প্লাস্টিক কম ব্যবহার করুন: বিশেষ করে গরম খাবার রাখার জন্য প্লাস্টিকের কন্টেইনার এড়িয়ে চলুন।

প্রতিটি উপকরণেরই কিছু সুবিধা ও অসুবিধা আছে। তবে সচেতনভাবে ব্যবহার করলে স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব। তাই এখনই আপনার রান্নার উপকরণগুলোর দিকে খেয়াল দিন এবং ভালো বিকল্প বেছে নিন।

তথ্যসূত্র: মাইটাইমস, টাইমস নাউ

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক কেন করা হবে না–তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন...
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর