শীতের সন্ধ্যায় বানাতে পারেন ভেজিটেবল স্যুপ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩০ পিএম

ভেজিটেবল স্যুপ স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার। এটি শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে। এতে থাকা বিভিন্ন ধরনের সবজি যেমন গাজর, বাঁধাকপি, ব্রকলি ও ফুলকপি ভিটামিন, খনিজ ও ফাইবারে সমৃদ্ধ। যা হজমশক্তি বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া, এই স্যুপ শরীরকে ডিটক্স করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক উজ্জ্বল রাখতে সহায়ক।

কম ক্যালোরি ও কম ফ্যাটযুক্ত হওয়ায় এটি ডায়েট অনুসরণকারীদের জন্য আদর্শ খাবার। ঠান্ডা লাগা বা সর্দি-কাশি হলে উষ্ণ এই স্যুপ শরীরকে আরাম দেয় এবং গলা ব্যথা উপশমে সহায়ক হয়। যারা হালকা ও সহজপাচ্য খাবার খেতে চান, তাদের জন্যও এটি একটি দারুণ বিকল্প।

উপকরণ: মিক্সড সবজি (গাজর, বাঁধাকপি, বিনস, ফুলকপি, ব্রকলি ইত্যাদি, ছোট ছোট করে কাটা) ২ কাপ, বাটার ১ টেবিল চামচ, তেল সামান্য, পেঁয়াজ কুচি ১টি, রসুন কুচি ৩-৪ কোয়া, আদা কুচি ১/২ চা-চামচ, পানি বা ভেজিটেবল স্টক ৩ কাপ, কর্নফ্লাওয়ার (১/৪ কাপ পানিতে গুলিয়ে নিতে হবে) ১ টেবিল চামচ, সয়া সস ১ চা-চামচ, ব্লাক পেপার ১ চা-চামচ,লবণ স্বাদমতো এবং গার্নিশের জন্য লাগবে ধনেপাতা কুচি।

প্রস্তুত প্রণালী: প্যানে সামান্য তেল দিয়ে তাতে বাটার দিন। তারপর পেঁয়াজ, রসুন, ও আদা দিয়ে হালকা ভেজে নিন। এবার কাটা সবজি যোগ করুন। ২-৩ মিনিট নাড়তে থাকুন। পানি বা ভেজিটেবল স্টক দিন এবং ৫-৭ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। কর্নফ্লাওয়ার মিশ্রণ, সয়া সস, লবণ ও কালো মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে আরও ২ মিনিট রান্না করুন। সবজি নরম হলে চুলা বন্ধ করে ধনেপাতা দিয়ে গার্নিশ করুন। গরম গরম পরিবেশন করুন এবং উপভোগ করুন।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক কেন করা হবে না–তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন...
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর