গরমে আরাম দেবে শসার পানীয়, রইল রেসিপি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পিএম

চড়া রোদের দিনে এক গ্লাস ঠান্ডা পানীয়ের চেয়ে বেশি আরামদায়ক কিছু কি হতে পারে? শসা, পুদিনা, লেবু আর হালকা মশলার ছোঁয়ায় তৈরি ‘কিউকাম্বর কুলার’ হতে পারে গরমের দিনে আপনার পছন্দের পানীয়। এটা শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। পেট ঠান্ডা রাখে, তৃষ্ণা মেটায়, আর শরীরকে হাইড্রেটেড রাখে ঘন্টার পর ঘন্টা। রইল রেসিপি

যা যা লাগবে
ঠান্ডা পানি ২ কাপ, শসা ২টি, পুদিনা পাতা ১/৪ কাপ, আদা আধা ইঞ্চি (টুকরো), লেবুর রস ২-৩ টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়া ১ চা-চামচ, পিঙ্ক সল্ট ১/২ চা-চামচ, গোল মরিচ গুঁড়া ১/৪ চা-চামচ, মধু বা চিনি ১/২ টেবিল চামচ, তোকমা ২ টেবিল চামচ (ভেজানো), শসার পাতলা স্লাইস ও পুদিনা (সাজানোর জন্য), এবং প্রয়োজনমতো বরফ কিউব।

যেভাবে বানাবেন
ব্লেন্ডারে ঠান্ডা পানি, শসা, পুদিনা, আদা, লেবুর রস, ভাজা জিরা গুড়া, লবণ, গোল মরিচ গুঁড়া ও মধু দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন পানীয়টি। গ্লাসে দিন শসার স্লাইস, বরফ কিউব, ভেজানো তোকমা ও ছাঁকা পানীয়। উপর থেকে সাজিয়ে দিন পুদিনা পাতা।

ব্যস, ঠান্ডা ঠান্ডা কিউকাম্বর কুলার তৈরি! গরমে ক্লান্ত মন-শরীর জুড়িয়ে যাবে এক চুমুকেই।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর